Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> কানেক্ট

ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৩৮
ছবিতে পাহাড়ের মানুষের জীবন ও সংগ্রামের গল্প
মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) লোগো।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবন, কাজ, সংগ্রাম ও আশার গল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। গত মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় ৫ নং গ্যালারিতে “রাইজিং হিলস, বিয়ন্ড দ্য ফ্রেম: এ ফটো ভয়েস” শীর্ষক এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে এমজেএফ।

Advertisement
Advertisement
Advertisement

প্রদর্শনীতে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন, জীবিকা, অধিকার ও পরিবর্তনের গল্প তুলে ধরা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পার্টনারশীপ ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস ইন চিটাগং হিল ট্র্যাকস (পিআরএলসি) প্রকল্পটি এমজেএফ নয়টি স্থানীয় সহযোগী সংগঠনের মাধ্যমে বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার বলেন, “এসব ছবি প্রকল্পের কাগজপত্রের বাইরে মানুষের বাস্তব পরিবর্তনের গল্প দেখায়। এখানে মানুষ নতুন সুযোগ পাচ্ছে, নারী ও পুরুষ টেকসই আয়ের পথ তৈরি করছে, পরিবারগুলো তাদের জীবনমান উন্নত করছে এবং কমিউনিটিগুলো নিজেদের অধিকার সম্পর্কে আরও সচেতন হচ্ছে।”

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া বলেন, “পিআরএলসি প্রকল্পটি শুধু দারিদ্র্য কমানোর কাজ নয়; এটি ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে টেকসই ও জলবায়ু সহনশীল জীবিকা গড়ে তুলতে সহায়তা করছে। এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছেন নারীরা, যারা আয়মূলক কাজ ও সিদ্ধান্ত গ্রহণে আরও সক্রিয় ভূমিকা রাখছেন।”

শিক্ষা দিবস: ৬৪ বছর পরও কেন বৈষম্যের পাঠ শেষ হলো না?education-ai-generated-photo

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেস বলেন, “গল্প মানুষকে মানুষের সঙ্গে যুক্ত করে। এই ছবিগুলো পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের জীবন, সংস্কৃতি, আকাঙ্ক্ষা ও আশার কথা শক্তভাবে তুলে ধরেছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিকতা সিভিক এনগেজমেন্ট ফান্ডের পক্ষে ক্যাথারিনা কুনিগ, ইউএন উইমেনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম।

এমজেএফের গভর্নিং বোর্ড সদস্য নিরূপা দেওয়ান অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রদর্শনীতে ৬৫টির বেশি আলোকচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানে দুটি কেস স্টোরি প্রকাশনা এবং একটি ফটো ক্যাটালগ উন্মোচন করা হয়।

বিষয়: পার্বত্য চট্টগ্রামচট্টগ্রামপাহাড়মানুষসংগ্রামজীবন
সর্বশেষ
  • ১

    বিইউবিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

  • ২

    পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি

  • ৩

    স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি

  • ৪

    আসিফ নজরুলের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

  • ৫

    কেন বহু মার্কিন ভোটার দুই রাজনৈতিক দলকেই ঘৃণা করে

সম্পর্কিত
  • বিইউবিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

    বিইউবিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

    বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ফল ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

  • সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড চালুর ঘোষণা

    সিটি ব্যাংকের নতুন ক্রেডিট কার্ড চালুর ঘোষণা

    জামানতভিত্তিক ও জামানতবিহীন দুই ভাবেই পাওয়া যাবে এই ক্রেডিট কার্ড। এটি দেশি ও আন্তর্জাতিক উভয় ধরনের লেনদেনের সুবিধা প্রদান করবে। আগামী ১ অক্টোবর থেকে কার্ডটির জন্য আবেদন করা যাবে।

  • এনসিসি ব্যাংকের ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

    এনসিসি ব্যাংকের ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

    ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি. (এনসিসি ব্যাংক) এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের সংঘবিধির ধারা ১০৮(১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।

  • বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

    বিটপি গ্রুপের কর্মীদের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক

    বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক গ্রুপ ‘বিটপি গ্রুপ’-এর কর্মীদের আধুনিক ও সুবিধাজনক এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। চুক্তির আওতায় বিটপি গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড