Advertisement

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (গণতান্ত্রিক) সদস্য ছিলেন।

Advertisement

আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে নিজ বাড়ির সামনে হাঁটাহাটি করার সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

Advertisement

ইউপিডিএফের (গণতান্ত্রিক) খাগড়াছড়ি সংগঠক অমর চাকমা দাবি করেছেন, নিহত ইমন তাদের সহযোগী সদস্য হিসেবে কাজ করতেন। এ হত্যাকাণ্ডের জন্য তিনি প্রসিতপন্থি ইউপিডিএফকে দায়ী করেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। মরদেহ উদ্ধার এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।