Advertisement

অ্যাপ্রোন পরে রাতে ঢামেকে ঘুরছিলেন তরুণী, আনসারের হাতে আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

অ্যাপ্রোন পরে রাতে ঢামেকে ঘুরছিলেন তরুণী, আনসারের হাতে আটক
আটক নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাপ্রোন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

গতকাল বুধবার দিবাগত গভীর রাতে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। আটক নারীর বাড়ি পটুয়াখালীর বাউফলে।

Advertisement

ঢামেকে দায়িত্বরত আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, রাত ৩টার দিকে নিয়মিত টহলের সময় আনসার সদস্যরা অ্যাপ্রোন পরা ওই নারীকে নতুন ভবনের দ্বিতীয় তলায় ঘুরতে দেখেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে প্রশ্ন করা হয় এবং বিষয়টি সেখানে কর্মরত চিকিৎসকদের জানানো হয়। তবে চিকিৎসকেরা তাকে হাসপাতালের কোনো চিকিৎসক হিসেবে শনাক্ত করতে পারেননি।

পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে প্রশাসনিক ভবনে পরিচালকের কক্ষে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের পরামর্শে তাকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয় বলেও জানান শাহাদাত হোসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ভোরের দিকে আনসার সদস্যরা ওই নারীকে ক্যাম্পে নিয়ে আসেন। পরে শাহবাগ থানাকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।