আটক

দিল্লি বিমানবন্দর থেকে অভিজিৎ দীপকে আটক
দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভে অংশ নিতে এসে বিমানবন্দর থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে। আজ শনিবার সকালে দিল্লির বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। পুলিশ উড়োজাহাজে ঢোকার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করেন দীপকে। পরে

বিক্ষোভে অংশ নেওয়ার আগেই ধ্রুব রাঠি আটক
ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে যোগ দিতে যাওয়ার আগেই জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে দিল্লি পুলিশ।

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫২
কুমিল্লা জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ২৫২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জেলার ১৮টি থানায় একযোগে এ অভিযান চালানো হয়। খবর ইউএনবির।

দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দার স্ত্রী গ্রেপ্তার
অভিযোগে বলা হয়েছে, সরকারি একটি হাসপাতালের জন্য স্ক্যানার কেনার উদ্দেশ্যে একটি রাষ্ট্রীয় ব্যাংক তার দাতব্য সংস্থাকে যে অনুদান দিয়েছিল, শিরান্তি রাজাপাকসে সেই অর্থ অপব্যবহার করেছেন।

বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে আহত ১, আটক ৪
রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে মো. সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আগ্নেয়াস্ত্রে আঘাতে আহত করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে দুটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের পুরোনো পেট্রোল পাম্পের গলিতে এ ঘটনা ঘটে। খবর ইউএনবির।

পাবনায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের উপজেলা শাখার সভাপতিসহ আটক ১৫
ওসি আব্দুস সালাম জানান, আটক ব্যক্তিরা শহরে নাশকতার পরিকল্পনা করেছিলেন। তারই অংশ হিসেবে মাইক্রোবাসে করে এসে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

খুলনা নগরীতে অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
খুলনা নগরীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেল জব্দ করা হয়। গতকাল মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটের দিকে লবণচরা থানার রূপসা ব্রিজের নিচে জালালের তুষ মিলের পাশ থেকে তাদের আটক করা হয়।

ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপের অভিযোগে আটক ৩
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।

‘কিশোর অপরাধ’ বিরোধী অভিযানে চট্টগ্রামে একরাতে আটক ৩৫৪
‘কিশোর অপরাধ’ প্রতিরোধে চট্টগ্রাম জেলার ১৭টি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩৫৪ জনকে আটক করা হয়। গতকাল রোববার রাতভর চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৩৫৪ জন কিশোরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেল।

জাসদ অফিসে আটক নাটকে সরকারের কী ‘সওয়াব’ হলো?
একই দিনে ঢাকা শহরে এতগুলো অঘটনের নজির নিকট অতীতে নেই। স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব থেকে শুরু করে স্টুডিওতে হামলা। চাঁদার দাবিতে অ্যাপার্টমেন্টে চড়াও হওয়া থেকে রাজনৈতিক দলের অফিসে সাঁড়াশি অভিযান। এর কোনোটা আইনের শাসনের সঙ্গে যায় না। গত বৃহস্পতিবার রাতে মিরপুর বিএনপির সাবেক এক নেতা ৫২ বছরের পুর

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরও ২৫৪
কুমিল্লায় ‘কিশোর গ্যাং’ ও উঠতি বয়সী অপরাধীদের বিরুদ্ধে অভিযানে আরও ২৫৪ জনকে আটক করেছে জেলা পুলিশ। আজ রোববার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জাসদ কার্যালয় থেকে আটক ২৯ জন বাদে সবাইকে ছাড়ল পুলিশ
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে আটকদের মধ্যে ২৯ জনকে রেখে বাকি সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

জাসদ অফিস থেকে কাদের ধরল পুলিশ?
জাসদের বৈঠকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিল কি না জানতে চাইলে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, “মিথ্যা কথা, আমাদের প্রতিনিধি সভা চলছিল। আওয়ামী লীগ থাকবে কেন? প্রায় সাড়ে তিন শ মানুষ ছিল আমাদের। সবাইকে অ্যারেস্ট করছে।”

স্ত্রীর মৃত্যুর তদন্ত প্রভাবিত করতে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গ্রেপ্তার
ব্যক্তিগত সুবিধা পাওয়ার উদ্দেশ্যে বিদেশি সরকারি কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের আদালতে মামলা করার ঘটনা এটিই প্রথম।

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ সময় কুমিল্লা নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহজনক ৬২৪ জনকে আটক করে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান গতকাল বুধবার রাতে জেলাজুড়ে একযোগে এ অভিযান পরিচালনার বিষয়টি

দুদকের অভিযানে চট্টগ্রামে সাব-রেজিস্ট্রারসহ আটক ৩
চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে। আট

কুমিল্লায় মা-ভাতিজিকে ‘কুপিয়ে হত্যা’, যুবক আটক
কুমিল্লার দেবিদ্বারে মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ঈমন নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় বাধা দিতে গেলে তার ভাবি রাবেয়া বেগমকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

খুলনায় হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার, কথিত স্ত্রী আটক
খুলনা নগরীর একটি হোটল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার কথিত স্ত্রী ফাতেমাকে আটক করেছে পুলিশ।

লাহোরে ইমরান খানের বোন আলিমা আটক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করা হয়েছে। আজ রোববার লাহোরে তাকে আটক করা হয়। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। সূত্রের বরাত দিয়ে জানা গেছে, আলিমা খানকে লাহোর থেকে আটক করে কোট লাখপাত কারাগারে নেওয়া হয়েছে।

কুবি শিক্ষকের ছেলে হত্যা, সন্দেহভাজন আটক ৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।



