Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> ভাবনা

আমেরিকা যে দেশে হাত দিয়েছে, পরে তাদের কী হয়েছে?

সাইরুল ইসলাম

সাইরুল ইসলাম

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯: ০১
আমেরিকা যে দেশে হাত দিয়েছে, পরে তাদের কী হয়েছে?

একবিংশ শতাব্দীর শুরুতে আফগানিস্তান ও ইরাকে মার্কিন হস্তক্ষেপের যে চিত্র বিশ্ব দেখেছিল, ২০২৬ সালে এসে ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ সেই স্মৃতিকেই উসকে দিচ্ছে। গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন স্পেশাল ফোর্স।

Advertisement

ট্রাম্প এই অভিযানকে ‘নিখুঁত’ বলে দাবি করলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে দেখছেন এক ‘বিপজ্জনক জুয়া’ হিসেবে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবারের এই অভিযানে মার্কিন বিমান হামলা ও নৌবাহিনীর সহায়তায় বিশেষ বাহিনী কারাকাসে প্রবেশ করে মাদুরোকে নিজেদের হেফাজতে নেয়। পেন্টাগন জানিয়েছে, এই অভিযানে কোনো মার্কিন সেনার মৃত্যু হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প একে তার শক্তির প্রকাশ হিসেবে উদযাপন করছেন।

তবে নির্বাচনী প্রচারণায় বারবার ‘অন্তহীন যুদ্ধ’ বন্ধের প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্পের এই আকস্মিক সামরিক হস্তক্ষেপ তার নিজের সমর্থকদের মধ্যেই প্রশ্নের জন্ম দিয়েছে। আর মনে করিয়ে দিচ্ছে আমেরিকার এক ‘লজ্জাজনক’ ইতিহাস।

Advertisement
Advertisement
Advertisement
মাদুরোকে ছেড়ে দিতে বলল চীন, উদ্বেগ প্রকাশ ভারতেরMaduro_Wife

ইতিহাসের শিক্ষা

সংবাদমাধ্যম ফরেন পলিসি বলছে, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের পর বিশ্বজুড়ে আবারও আলোচনায় এসেছে আমেরিকার ‘রেজিম চেঞ্জ’ বা শাসন পরিবর্তনের রাজনীতি। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, অধিকাংশ ক্ষেত্রেই মার্কিন হস্তক্ষেপের পর সংশ্লিষ্ট দেশগুলো দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা ও সংকটে পড়েছে।

আমেরিকা যে দেশগুলোতে সরাসরি বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছে, তাদের পরিণতির একটি সংক্ষিপ্ত চিত্র নিচে দেওয়া হলো–

আফগানিস্তান (২০০১-২০২১): দীর্ঘ ২০ বছরের যুদ্ধের পর প্রায় ২.৩ ট্রিলিয়ন ডলার খরচ করেও দেশটিতে টেকসই গণতন্ত্র ফেরাতে ব্যর্থ হয়েছে আমেরিকা। আমেরিকার বিদায়ের পর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে তালেবানরা আবারও ক্ষমতায় ফিরে আসে, যার ফলে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রা এবং অধিকার চরম সংকটের মুখে পড়েছে।

সাদ্দাম হোসেনকে হটাতে মার্কিন অভিযান দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। ছবি: রয়টার্স
সাদ্দাম হোসেনকে হটাতে মার্কিন অভিযান দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। ছবি: রয়টার্স

ইরাক (২০০৩-২০১১): সাদ্দাম হোসেনকে হটাতে মার্কিন অভিযান দেশটিকে এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ার ফলে সেখানে আইএসের মতো উগ্রবাদী গোষ্ঠীর উত্থান ঘটে। বর্তমানে দেশটি আঞ্চলিক শক্তির প্রভাবে বিভক্ত এবং দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে।

লিবিয়া (২০১১): মোয়াম্মর গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর হস্তক্ষেপ দেশটিকে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করেছে। আজও সেখানে কোনো একক কার্যকর সরকার নেই এবং দেশটি গৃহযুদ্ধ ও শরণার্থী সংকটে জর্জরিত।

পানামা (১৯৮৯): মাদক পাচারের অভিযোগে প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়েগাকে আটক করতে আমেরিকা সরাসরি হামলা চালায়। নরিয়েগাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হলেও এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত হয় এবং দেশটির সার্বভৌমত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুয়াতেমালা ও চিলি (১৯৫৪ ও ১৯৭৩): স্নায়ুযুদ্ধের সময় নির্বাচিত বামপন্থী সরকারকে হটাতে সিআইএর মদতপুষ্ট অভ্যুত্থান এই দেশগুলোতে কয়েক দশকের রক্তক্ষয়ী সামরিক স্বৈরশাসন উপহার দিয়েছিল। চিলিতে অগাস্টো পিনোচেটের শাসনকাল ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়।

বিশ্লেষকদের মতে, আফগানিস্তানে হামিদ কারজাইয়ের মতো পুতুল সরকার বসানোর মার্কিন চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। কারজাই একসময় মার্কিন সরকারের প্রতি তীব্র ক্ষোভ ঝেড়ে বলেছিলেন, “আমেরিকান জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলেও, তাদের সরকারের প্রতি রয়েছে চরম ঘৃণা।”

‘বাস ড্রাইভার’ থেকে প্রেসিডেন্ট–কে এই মাদুরো?nicolas maduro

আমেরিকার হাত, যেন মরণফাঁদ?

গত ১২০ বছরে যুক্তরাষ্ট্র বিশ্বের প্রায় ৩৫ জন রাষ্ট্রপ্রধানকে ক্ষমতাচ্যুত করেছে। পরিসংখ্যান বলছে, এ ধরনের বিদেশি মদতপুষ্ট শাসন পরিবর্তনের ফলে এক-তৃতীয়াংশ দেশেই এক দশকের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়।

ভেনেজুয়েলায় মাদুরোকে সরিয়ে ট্রাম্প প্রশাসন সেখানে কী ধরনের সরকার গঠন করবে, তা এখনো অস্পষ্ট। ছবি: রয়টার্স
ভেনেজুয়েলায় মাদুরোকে সরিয়ে ট্রাম্প প্রশাসন সেখানে কী ধরনের সরকার গঠন করবে, তা এখনো অস্পষ্ট। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলায় মাদুরোকে সরিয়ে ট্রাম্প প্রশাসন সেখানে কী ধরনের সরকার গঠন করবে, তা এখনো অস্পষ্ট। ট্রাম্প মাদুরোকে একটি অপরাধী চক্রের প্রধান হিসেবে চিহ্নিত করে এই অভিযান বৈধ করার চেষ্টা করছেন। কিন্তু ইতিহাস বলছে, বল প্রয়োগ করে শাসন পরিবর্তন কখনোই দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বয়ে আনেনি।

গুয়াতেমালা থেকে পানামা, আর এখন ভেনেজুয়েলা–ওয়াশিংটনের এই ‘রেজিম চেঞ্জ’ বা ক্ষমতা পরিবর্তনের রাজনীতি লাতিন আমেরিকায় নতুন কোনো রক্তক্ষয়ী সংঘাতের সূচনা করে কি না, সেটিই এখন দেখার বিষয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন কোনো দেশের সরকার পরিবর্তন করতে পারলেও দেশ গঠনের ক্ষেত্রে তাদের রেকর্ড অত্যন্ত নাজুক। ভেনেজুয়েলায় মাদুরোকে আটকের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ সেই একই ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। আর বিশ্বনেতারা ভাবছেন, তখন তাদের দেশে পড়ে আমেরিকার চোখ।

বিষয়: আমেরিকাপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরোআফগানিস্তানহামলাইরানআটকইরাক
Advertisement
সম্পর্কিত
  • পার্বত্য চট্টগ্রাম কেন বারবার অশান্ত হয়?

    পার্বত্য চট্টগ্রাম কেন বারবার অশান্ত হয়?

    পার্বত্য চট্টগ্রামের অস্থিরতাকে শুধু বিচ্ছিন্নতাবাদ, শুধু রাষ্ট্রীয় দমন, কিংবা শুধু পাহাড়ি-বাঙালি বিরোধ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর পেছনে রয়েছে ইতিহাস, ভূমির মালিকানা, জাতিগত পরিচয়, নিরাপত্তা-ভাবনা, রাজনৈতিক প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রের প্রতি আস্থার জটিল সংকট।

  • একজন মানিক পশারী ও আজকের বাংলাদেশ

    একজন মানিক পশারী ও আজকের বাংলাদেশ

    পিরোজপুরের চিতলিয়ায় যা ঘটেছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তা একটি ঘোষণা। দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু হয় ২৪ অক্টোবর সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মেয়ের বাড়িতে।

  • লুলার জয় বিশ্বজুড়ে গণতান্ত্রিক শক্তির বিজয়

    লুলার জয় বিশ্বজুড়ে গণতান্ত্রিক শক্তির বিজয়

    এই মাসের শুরুর দিকে নির্বাচনের প্রথম ধাপে লুলা পিছিয়ে পড়ার পর এটি স্পষ্ট হয়ে উঠেছিল যে, ফ্লাভিও বলসোনারো—যিনি ব্রাজিলের বিতর্কিত সাবেক প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর ছেলে (যিনি ২০২২ সালে অভ্যুত্থান চেষ্টার দায়ে বর্তমানে গৃহবন্দি)—প্রেসিডেন্ট পদে জয়ী হয়ে যেতে পারেন

  • একজন মুক্তিযোদ্ধার অসম্মান: তাসনিম জারার প্রশ্ন ও বিএনপির নীরবতা

    একজন মুক্তিযোদ্ধার অসম্মান: তাসনিম জারার প্রশ্ন ও বিএনপির নীরবতা

    সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভেসে বেড়াচ্ছে। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করার লোক পাওয়া যায়নি। বাধ্য হয়ে রাতের অন্ধকারে তার বোন ও মেয়ে কবর খোঁড়ার কাজটি করছেন মুঠোফোনের আলোয়।

সর্বশেষ
  • ১

    বারানসি: মোদির আসনে হারল বিজেপি

  • ২

    ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার ফিউশন

  • ৩

    ‘মাদ্রাসা থেকে যেন পালাতে না পারে তাই হাত-পা শিকল দিয়ে বেঁধে রাখা হচ্ছে’

  • ৪

    রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

  • ৫

    ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা