
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আমেরিকান বাহিনী আটক করে নিয়ে যাওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে চীন ও ভারত।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘটনাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে মাদুরো দম্পতিকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।
ভেনেজুয়েলার সরকারকে সরিয়ে দেওয়া থেকে বিরত হয়ে সংলাপ ও আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে চীন।
এর আগে চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি এক বিবৃতিতে বলেছে, একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের শক্তি প্রয়োগের ঘটনায় তারা ‘গভীরভাবে শোকাহত এবং এর তীব্র নিন্দা’ জানাচ্ছে।
এদিকে, আমেরিকার এই অভিযানের পর চলমান এই পরিস্থিতিকে ‘গভীর উদ্বেগের বিষয়’ হিসেবে উল্লেখ করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভেনেজুয়েলার নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সেই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য উভয় পক্ষকে আহ্বানও জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “কারাকাসে ভারতের দূতাবাস দেশটিতে অবস্থানরত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছে এবং সব ধরনের সহায়তাও অব্যাহত থাকবে।”

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।