
আবারও বাড়বে এলপি গ্যাসের দাম?
বাজার ঘুরে দেখা যায়, বাস্তবতা ভিন্ন। এই সময়ে ২১০০ টাকায় কোনো ভোক্তা ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস পেলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার সরফভাটা ইউনিয়নের বোয়ালখালী-রাঙ্গুনিয়া সংযোগ সড়কের মীরের খিল কালিছড়ি ব্রিজের কাছে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নেজাম উদ্দিন মীরের খিল গ্রামের স্লুইসগেট এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে ধান পাহারা দিতে জমিতে গিয়েছিলেন নেজাম উদ্দিন। আজ সকালে ফিরে না আসায় স্থানীয় লোকজন তাকে খুঁজতে গিয়ে সড়কের ওপর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন চরচাকে বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি হিলাল উদ্দিন বলেন, “ওই কৃষকের দুই হাত কনুই থেকে বিচ্ছিন্ন ছিল। তিনি কৃষিকাজ করতেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করে দেখছি।”

আবারও বাড়বে এলপি গ্যাসের দাম?
বাজার ঘুরে দেখা যায়, বাস্তবতা ভিন্ন। এই সময়ে ২১০০ টাকায় কোনো ভোক্তা ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস পেলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

ঢাকায় জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর
ঢাকায় জরুরি অবতরণ করা ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সে আসা ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকের (৫৬) মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ভারতে পাঠানো হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করা

কোন ভাষায় সমালোচনা করলে সরকারি দলের নেতারা ক্ষুব্ধ হবেন না, জানা নেই: মঞ্জু
কোন ভাষায় সমালোচনা করলে কিংবা কী ধরনের কর্মসূচি দিলে সরকারি দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবেন না, তা জানা নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা
ফোন না ধরায় খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে তাণ্ডব চালিয়ে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে।