Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

ঢাকায় জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২১: ২৭
ঢাকায় জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর
ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ভারতে পাঠানো হয়েছে। ছবি: ইউএনবি

মাঝ আকাশে দরজায় ত্রুটি দেখা দেওয়ায় ঢাকায় জরুরি অবতরণ করতে বাধ্য হয় ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানটি ঠিকঠাক থাকলেও তাতে থাকা ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিককে (৫৬) বাঁচানো যায়নি।

Advertisement

দশ দিন আগে দুর্ভাগ্যের শিকার ওই ভারতীয় নারীর মরদেহ আজ আইনি প্রক্রিয়া শেষে ভারতে পাঠানো হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। খবর ইউএনবির।

মরদেহ হস্তান্তরের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ উপস্থিত ছিল।

Advertisement
Advertisement
Advertisement

তামাবিল স্থলবন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

৭ দিনের জন্য ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত dhaka medical

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর অঞ্জনা ভৌমিক ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করেন। মাঝ আকাশে অ্যাম্বুলেন্সের দরজায় ত্রুটি দেখা দিলে জরুরি ভিত্তিতে সেটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পরে অঞ্জনাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাস্টমস সুপারিনটেনডেন্ট আলমগীর হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের সঙ্গে মরদেহটি তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে আনা হয়। স্বজনদের পাসপোর্ট না থাকায় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশন তাদের ট্রাভেল পারমিট দেয়।

আলমগীর হোসেন আরও জানান, সব প্রক্রিয়া শেষে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে মরদেহটি ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

অঞ্জনা ভৌমিক ভারতের আসাম রাজ্যের আজেরা এলাকার বাসিন্দা লালু ভৌমিকের মেয়ে। মরদেহ হস্তান্তরের সময় সঙ্গে ছিলেন বোন শান্তা ভৌমিক (৪৮) ও ভাগনে দীপ জ্যোতি (১৮)। তারাও ভারতের আসাম রাজ্যের বাসিন্দা।

বিষয়: নারীভারতীয়অ্যাম্বুলেন্সবিএসএফবিজিবিমরদেহআসাম
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘জ্বালানির দাম ২ ধাপে না বাড়িয়ে ১ ধাপ বাড়ালেই হতো’

  • ২

    গুলিস্তানে উচ্ছেদ চলছেই ধুলোয় মিশে গেল শতাধিক দোকান!

  • ৩

    ‘জামায়াত বোকার স্বর্গে বাস করছে’

  • ৪

    ‘আমি তো ভবিষ্যদ্বাণী করতে পারি না’

  • ৫

    বিএনপির ‘ব্যাকফায়ার’ রাজনীতি ও আইজিপির ‘ক্রসফায়ার’ সমাধান

সম্পর্কিত
  • আবারও বাড়বে এলপি গ্যাসের দাম?

    আবারও বাড়বে এলপি গ্যাসের দাম?

    বাজার ঘুরে দেখা যায়, বাস্তবতা ভিন্ন। এই সময়ে ২১০০ টাকায় কোনো ভোক্তা ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস পেলে তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন।

  • কোন ভাষায় সমালোচনা করলে সরকারি দলের নেতারা ক্ষুব্ধ হবেন না, জানা নেই: মঞ্জু

    কোন ভাষায় সমালোচনা করলে সরকারি দলের নেতারা ক্ষুব্ধ হবেন না, জানা নেই: মঞ্জু

    কোন ভাষায় সমালোচনা করলে কিংবা কী ধরনের কর্মসূচি দিলে সরকারি দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হবেন না, তা জানা নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

  • রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

    রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

    চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  • ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা

    ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা

    ফোন না ধরায় খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে তাণ্ডব চালিয়ে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে।