Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

৭ দিনের জন্য ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৯: ২৭
৭ দিনের জন্য ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের চলমান ধর্মঘট আগামী সাত দিনের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমবায় সমিতি।

Advertisement

আজ বুধবার সন্ধ্যায় সংগঠনটির সেন্ট্রাল কমিটির সাধারণ সম্পাদক বাদল মাতবর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে ধর্মঘটের কারণে সৃষ্ট পরিস্থিতি নিরসনে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে অ্যাম্বুলেন্স মালিক সমিতির নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর সমিতির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেন।

সমিতির সাধারণ সম্পাদক বাদল মাতবর বলেন, “দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তির কথা চিন্তা করে আমরা মানবিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছি।”

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটNewsLabChaarcha10ace550-205a-4209-a67f-ce72b208a5bf

এদিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন জানান, আগামী সাত দিন হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। এরপর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

পরিচালক বলেন, “হাসপাতাল হচ্ছে রোগীদের মূল সেবাকেন্দ্র। এখানে চিকিৎসাসেবায় কোনো ধরনের ব্যাঘাত ঘটুক, তা কর্তৃপক্ষ কোনোভাবেই চায় না।”

ঢামেক হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আকস্মিক ধর্মঘটের ডাক দেয় মালিক সমিতি। এতে রোগীদের অন্য হাসপাতালে নিতে বেশ দুর্ভোগ পোহাতে হয় তাদের স্বজনদের।

ধর্মঘট সাত দিনের জন্য স্থগিত হওয়ায় আপাতত বেসরকারি অ্যাম্বুলেন্স চলাচল স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হয়েছে। তবে স্থায়ী পার্কিংয়ের দাবি এবং এ সংক্রান্ত সমস্যার চূড়ান্ত সমাধান নিয়ে পরবর্তীতে কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্টদের।

বিষয়: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালধর্মঘটঢাকা মেডিকেলঅ্যাম্বুলেন্সঢামেক
Advertisement
সর্বশেষ
  • ১

    মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • ২

    ‘বাংলাদেশে সবাই সংখ্যা শুনতে পছন্দ করে’

  • ৩

    খুলনায় থামছেই না খুনখারাবি, ‘অসহায় পুলিশ’

  • ৪

    কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

  • ৫

    নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের

সম্পর্কিত
  • নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের

    নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের

    নারী উদ্যোক্তার বক্তব্যের পর স্থানীয় নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • চুয়েটে ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

    চুয়েটে ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের আন্দোলনের মধ্যেই ৩৬ দিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হলেও শিক্ষার্থীর সংখ্যা কম ছিল । তবে চুয়েটের অন্য ১১টি বিভাগে ক্লাস শুরু হয়নি।

  • নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার

    নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার

    হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

  • স্পেনে দুইটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৪

    স্পেনে দুইটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৪

    এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া।