
রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চরচা ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় নারী উদ্যোক্তা তার ব্যবসাপ্রতিষ্ঠানে একাধিকবার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং সরকারের সমালোচনা জন্য গ্রেপ্তার হন। উক্ত নারী উদ্যোক্তা আদালত থেকে জামিন পেলেও তার গ্রেপ্তারের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত, দায়ীদের জবাবদিহিতা এবং নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার কার্যকর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায় ব্লাস্ট ও নারীপক্ষ।
আজ বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থা দুইটি এ আহ্বান জানায়।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৪ বছর ধরে ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সম্প্রতি একাধিকবার বৈদ্যুতিক তার চুরি হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি ফেসবুক লাইভে সরকারের সমালোচনা করেন এবং নিজের ভোটের সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেন।
নারী উদ্যোক্তার বক্তব্যের পর স্থানীয় নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তী সময়ে ময়মনসিংহের জুডিশিয়াল মেজিস্ট্রেট ৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক্স্বাধীনতার অধিকার স্বীকৃত। একই সঙ্গে সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে।
ব্লাস্ট ও নারীপক্ষ নারী উদ্যেক্তার গ্রেপ্তারের আইনগত ভিত্তি, পুলিশের ভূমিকা এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান ঘেরাও ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। একই সঙ্গে সংস্থা দুইটি তার ব্যক্তিগত ও ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়।

রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা
ফোন না ধরায় খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে তাণ্ডব চালিয়ে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে।

চুয়েটে ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের আন্দোলনের মধ্যেই ৩৬ দিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হলেও শিক্ষার্থীর সংখ্যা কম ছিল । তবে চুয়েটের অন্য ১১টি বিভাগে ক্লাস শুরু হয়নি।

নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।