Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> কানেক্ট

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার ফিউশন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২১: ০১
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার ফিউশন
ছবি: দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সৌজন্যে

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি ও বাংলা অপেরার যৌথ পরিবেশনাসহ ১১ দিনের সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব এবং ফরাসি ও বাংলা অপেরার ফিউশন।

Advertisement

আগামী ১১ থেকে ২১ নভেম্বর ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই উৎসব অনুষ্ঠিত হবে।

দ্য আটিস্ট ক্লাব লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গত সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার পার্ল হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের রূপরেখা প্রকাশ করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক এ এইচ এম মুস্তাফিজুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

তিনি জানান, আটিস্ট ক্লাবের প্রথম প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংগঠনটি তিনটি প্রধান কর্মসূচি হাতে নিয়েছে।

এর মধ্যে রয়েছে ২০ থেকে ৩৫ বছর বয়সি উদীয়মান চিত্রশিল্পীদের জন্য দেশব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘অ্যাটেলিয়ার অ্যাওয়ার্ড: ইয়ং পেইন্টার্স অব টুমরো’।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সহযোগিতায় ১১ থেকে ২০ নভেম্বর পর্যন্ত হবে ১০ দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ ও নৃ-গোষ্ঠীর সংগীত উৎসব। এতে বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গম্ভীরা, লালন ও হাসন রাজার গানের পাশাপাশি মণিপুরী, চাকমা, মারমা, সাঁওতাল ও হাজং সম্প্রদায়ের শিল্পীরা পরিবেশনায় অংশ নেবেন।

উৎসবের সমাপনী দিন ২১ নভেম্বর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি পরিবেশিত হবে ফরাসি ও বাংলা অপেরার ফিউশন। আয়োজনে সরাসরি পরিবেশনায় অংশ নেবেন বিখ্যাত ফরাসি অপেরা শিল্পী ভেরোনিক পেইন ও ফরাসি পিয়ানিস্ট ফ্যাব্রিস মেইত্রে।

ছবি: দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সৌজন্যে
ছবি: দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সৌজন্যে

আয়োজনটি ঢাকাস্থ ফ্রান্সের দূতাবাস এবং বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত জঁ-মার্ক সেঁরে-শার্লের বিশেষ কূটনৈতিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে।

মুস্তাফিজুর রহমান আরও জানান, তরুণ প্রজন্মের শিল্পীদের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরির লক্ষ্যে তিন বছর আগে যাত্রা শুরু করে আর্টিস্ট ক্লাব। ২০২৫ সালে সংগঠনটি প্রাতিষ্ঠানিক নিবন্ধন পায়। ইতিমধ্যে ক্লাবের নিয়মিত আয়োজন ‘শুক্রবারের সংগীত সন্ধ্যার’ ২০০টিরও বেশি পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের মিশন উপ-প্রধান ফ্রেড্রিক ইনজা, সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রে, আর্টিস্ট ক্লাবের সভাপতি সুজিত মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতিনিধি মাহফুজার রহমান এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক অলিভিয়ার লোরো।

ছবি: দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সৌজন্যে
ছবি: দ্য আর্টিস্ট ক্লাব লিমিটেডের সৌজন্যে

ফ্রান্স দূতাবাসের সাংস্কৃতিক অ্যাটাশে ব্যাপ্টিস্ট লেব্রে বলেন, “ঐতিহাসিক এই অপেরা শো বাস্তবায়নে দূতাবাসের সর্বাত্মক সমর্থন থাকবে। ফ্রান্স ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে ফরাসি সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

আর্টিস্ট ক্লাবের সভাপতি সুজিত মোস্তফা আন্তর্জাতিক এই আয়োজন সফল করতে ফ্রান্স দূতাবাস, ভেন্যু পার্টনার হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা ও সহ-আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি তরুণ শিল্পীদের বিকাশে দেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিষয়: ফ্রান্সবাংলাদেশসংগীতপ্রতিযোগিতাউৎসবচিত্রকর্মলোকসংস্কৃতিক্ষুদ্র নৃগোষ্ঠীশিল্পীলালন উৎসববাউল শিল্পীমণিপুরীমারমাসাঁওতালরাষ্ট্রদূত
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘আমি তো ভবিষ্যদ্বাণী করতে পারি না’

  • ২

    বিএনপির ‘ব্যাকফায়ার’ রাজনীতি ও আইজিপির ‘ক্রসফায়ার’ সমাধান

  • ৩

    আবারও বাড়বে এলপি গ্যাসের দাম?

  • ৪

    ঢাকায় জরুরি অবতরণের পর মারা যাওয়া ভারতীয় নারীর মরদেহ হস্তান্তর

  • ৫

    কোন ভাষায় সমালোচনা করলে সরকারি দলের নেতারা ক্ষুব্ধ হবেন না, জানা নেই: মঞ্জু

সম্পর্কিত
  • মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ড এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি জার্মানভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

  • কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

    কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

    রাষ্ট্রপতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বশেষ অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

  • হাল ফ্যাশন ও এনেক্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

    হাল ফ্যাশন ও এনেক্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

    দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও মিডিয়া খাতে সৃজনশীল উদ্যোগ সম্প্রসারণ এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে হাল ফ্যাশন ও বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড।

  • প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।