
রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের আন্দোলনের মধ্যেই ৩৬ দিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার সকাল থেকে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হলেও শিক্ষার্থীর সংখ্যা কম ছিল। তবে চুয়েটের অন্য ১১টি বিভাগে ক্লাস শুরু হয়নি। পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছে।
চুয়েটের আন্দোলনকারী একজন শিক্ষার্থী চরচাকে বলেন, “শিক্ষাজীবনের কথা বিবেচনায় রেখে শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে। তবে উপাচার্য পুনর্বহালের আন্দোলন অব্যাহত থাকবে। প্রথমদিনে একটি বিভাগের ক্লাস শুরু হলেও পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের ক্লাস স্বাভাবিক হবে। রোববার নাগাদ চুয়েটে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হবে আশা করছি।”
ক্লাসে ফিরলেও আন্দোলন কর্মসূচি চলছে উল্লেখ করে তিনি বলেন, “নতুন উপাচার্য ক্যাম্পাসে আসতে পারবেন না। উপাচার্য ভবনে তালা দেওয়া আছে।”
আগের উপাচার্যকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। গত রোববার আন্দোলনের ৩৪তম দিনে এসে ক্লাসে ফেরার আগ্রহের কথা জানায় তারা। একই সময়ে চুয়েট শিক্ষক সমিতি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানালেও নতুন উপাচার্যের প্রতি পূর্ণাঙ্গ অসহযোগ বজায় রাখার ঘোষণা দেয়।
নিয়োগের ৫৬ দিনের মাথায় আগের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে।
আন্দোলনের কারণে এতদিন চুয়েটে ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ছিল। দুর্গাপূজার ছুটি শেষে শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেন।
চুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক সাইফুল ইসলাম চরচাকে বলেন, “চুয়েটে আজ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। ধীরে ধীরে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক হবে। ইউজিসির প্রতিনিধি দলের সদস্যরাও আজ চুয়েটে এসে বৈঠক করে মতামত নিয়েছেন।”

রাঙ্গুনিয়ায় কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকার সড়ক থেকে নেজাম উদ্দিন (৫০) নামে এক কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফোন ধরেনি, তাই চাইনিজ রেস্টুরেন্টে হামলা
ফোন না ধরায় খুলনার একটি চাইনিজ রেস্টুরেন্টে তাণ্ডব চালিয়ে দুর্বৃত্তরা। আজ বুধবার বিকেলে নগরীর আহসান আহমেদ রোডের চাইনিজ প্যালেসে এ ঘটনা ঘটে।

নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের
নারী উদ্যোক্তার বক্তব্যের পর স্থানীয় নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার
হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।