জামিন

মায়ের শেষকৃত্য শেষে কারাগারে চিন্ময় কৃঞ্চ
হাটহাজারীতে মায়ের শেষকৃত্য শেষে কারাগারে ফেরানো হলো প্যারোলে মুক্তি পাওয়া সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে চিন্ময় কৃঞ্চকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় বলে চরচাকে জানান সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন। এর আগে বৃহস্পতিব

ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে মনিরুজ্জামানের ট্রিপল মার্ডার
সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় জামিনে বের হয়ে আশুলিয়ায় এবার তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন মনিরুজ্জামান হৃদয়। তিনি ২০২২ সালে আশুলিয়ায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার অভিযোগে ২০২৩ সালে ৭ মাস জেল খাটেন। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন পান। এরও আগে ২০১৪ সালে ফরিদপুরে একটি হত্যা মামলায় জেলে খেটেছিলে

কারামুক্ত বিদিশা সিদ্দিক
প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, কারগারটির সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল

হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিদিশার আইনজীবী। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা করে দুই বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এরপর আপিলের শর্তে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। এ কারণে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত শুনানি নিয়ে

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জামিন মেলেনি খলনায়ক আশরাফুল হক ডনের। আজ মঙ্গলবার ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালতে ডনের পক্ষে তার আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন।

জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা
প্রশ্নফাঁস কার্যক্রম পরিচালনায় সংঘবদ্ধ চক্রটি দীর্ঘ সময় সক্রিয় ছিল এবং তারা পরীক্ষার গোপনীয়তা ভেঙে রাষ্ট্রীয় নিয়োগ ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। আসামিদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ১১ ও ১৫ ধারায় অভিযোগ আনা হয়।

শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে তানজিন তিশার জামিন
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিশা। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করে জানিয়েছেন তার আইনজীবী নিহার হোসেন ফারুক।

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহর হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, “পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন আদেশের সত্যায়িত কপি সংগ্রহের চেষ্টা চলছে। ওই আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করেছে।”

বেইলি রোড অগ্নিকাণ্ড: আত্মসমর্পণ করে দুই আসামির জামিন
রাজধানীর বেইলি রোডে দুই বছর আগে গ্রিন কোজি কটেজ নামে একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জন নিহত হওয়ার ঘটনায় করা মামলার দুই আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

সাবেক উপাচার্য কলিমউল্লাহর কারামুক্তিতে বাধা নেই: আইনজীবী
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের অর্থ আত্মসাতের মামলায় এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা দাখিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে অন্য কোনো মামলা না থাকলে তার কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

জামিন মেলেনি সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের
প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই
রাজধানীর ওয়ারী থানায় করা প্রতারণার মামলায় জামিন পেয়েছেন বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে ‘কনটেন্ট ক্রিয়েটর’ তৌহিদ আফ্রিদি। সব মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

চেক ডিজঅনার মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান
১১২ কোটি টাকার চেক ডিজঅনারের মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

প্রতারণার মামলায় জামিন পেলেন নায়িকা ববি
একটি ব্যাটারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে মালামাল কিনে টাকা পরিশোধ না করার অভিযোগে দায়ের হওয়া প্রতারণা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। আজ বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ববি।

মোহাম্মদপুরের মাদক সম্রাট ‘পিচ্চি’ রাজার জামিন
সংশ্লিষ্ট বেঞ্চ সহকারী তাইজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বাদী ও আসামির মধ্যে আপোষ মীমাংসা হওয়ায় আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছেন। তবে আসামির বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি কারাগারেই থাকবেন।

প্রতারণা মামলায় সময় টিভির সাবেক পরিচালক আহমেদ জোবায়েরের জামিন মেলেনি
জামিন মঞ্জুর হওয়া তিন আসামিরা হলেন, আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী। এর আগে আদালতের সমন উপেক্ষা করায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো খায়রুল হককে
রাজধানীর বনানী থানার হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিনেতা আলভীর জামিন নামঞ্জুর
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন দেননি আদালত।


