Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুতে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি ব্লাস্টের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৫: ০৭
আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুতে নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণ দাবি ব্লাস্টের
বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় সুমি আক্তার ওরফে মিশু (২৭) নামে এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের জবাবদিহিতা ও ক্ষতিপূরণ দাবি করেছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

Advertisement

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

ব্লাস্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত শুক্রবার বিকেল ৫টার দিকে আশুলিয়ায় ‘ডেকো গ্রুপ’-এর অঙ্গপ্রতিষ্ঠান ‘আগামী অ্যাপারেলস লিমিটেড’-এ কাজ করার সময় মেশিনে বসা অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন সুমি আক্তার। পরে কারখানার মেডিকেল সেন্টারে তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, অসুস্থ বোধ করায় তিনি ছুটি চেয়েছিলেন, কিন্তু তাকে ছুটি দেওয়া হয়নি। সাপ্তাহিক ছুটির দিনেও উৎপাদনের চাপে তাকে কাজ করতে হচ্ছিল।

লুৎফুজ্জামান হত্যার বিচারসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান ব্লাস্টেরblast

ব্লাস্ট নিরপেক্ষ তদন্ত, জবাবদিহিতা ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে, ময়নাতদন্ত ও চিকিৎসা প্রতিবেদনসহ সব তথ্যপ্রমাণের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ। অসুস্থ অবস্থায় ছুটি না দেওয়া, সাপ্তাহিক ছুটির দিনে কাজ করানো এবং জরুরি চিকিৎসা নিশ্চিত করতে কারখানা কর্তৃপক্ষের ভূমিকা তদন্তেরও দাবি জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া সিসিটিভি ফুটেজসহ সব প্রমাণ সংরক্ষণ এবং শারীরিক ও মানসিক নির্যাতন, দুর্ব্যবহার বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ব্লাস্ট।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পোশাক কারখানাগুলোতে শ্রম আইন প্রতিপালন ও কর্মপরিবেশ নিয়মিত পরিদর্শনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

পাশাপাশি নিহত শ্রমিকের পরিবারকে শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ এবং পরিবারের নির্ভরশীল সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছে ব্লাস্ট।

বিষয়: নারীমৃত্যুকারখানাআশুলিয়াক্ষতিপূরণশ্রমিকদাবিগার্মেন্টস
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশের অর্থনৈতিক সংকটকে কীভাবে মোকাবিলা করা যাবে?

  • ২

    ‘এই আইনে এমপি না, স্থানীয় নেতার ফোনই যথেষ্ট হবে আপনাকে ধরার জন্য’

  • ৩

    ‘এক রাতে আমার ১০ লাখ টাকার মালামাল লুট হয়ে যায়’

  • ৪

    ইসরায়েলের তুলনায় রাশিয়া ও চীন কতটা আলাদা?

  • ৫

    বরিশালে ছাত্রলীগের ‘সশস্ত্র’ মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

সম্পর্কিত
  • বরিশালে ছাত্রলীগের ‘সশস্ত্র’ মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

    বরিশালে ছাত্রলীগের ‘সশস্ত্র’ মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা

    বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র মিছিলের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

  • বিএনপিকে ‘বিব্রত না করতে’ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক

    বিএনপিকে ‘বিব্রত না করতে’ প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক

    ইশরাক বলেন, দল যাতে বিব্রত না হয় সেজন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা করে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

  • জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। প্রায় এক একর জায়গাজুড়ে নির্মিত স্মৃতিস্তম্ভটির গায়ে লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করা হয়েছে ৮৩৪ জন শহিদের নাম। সামনে স্থাপন করা হয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক।

  • ‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, বরিশালে ভুয়া চিকিৎসককে জরিমানা

    ‘বিশেষ ডিভাইসে’ হাত রেখে রোগ নির্ণয়, বরিশালে ভুয়া চিকিৎসককে জরিমানা

    ল্যাপটপ ও বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করে ১৫ বছর ধরে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ উঠেছে আলীমুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে বরিশাল বাবুগঞ্জের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার কাগজপত্র ভুয়া বলে শনাক্ত হয়।