নেত্রকোণায় লুৎফুজ্জামান আলিফ ফকিরকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবিসহ সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে ব্লাস্ট।
আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্লাস্ট জানিয়েছে, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন এবং সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে ব্যক্তিগত বিরোধসহ যে কারণেই কোনো হত্যাকাণ্ড সংঘটিত হোক না কেন, প্রতিটি মানুষের জীবনের অধিকার সুরক্ষা করা এবং সকল হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়ে ব্লাস্ট।
গত বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের তেলনজিয়া এলাকায় লুৎফুজ্জামানকে গুলি করে হত্যা করা হয়। তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন।