সাংবাদিক

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতা-কর্মীদের হামলা, চার সাংবাদিকসহ আহত ১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিক গুরুতরভাবে আহত হয়েছেন। এর বাইরেও আরও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতরভাবে আহত চার সাংবাদিককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

আমি তৌফিক ভাইকে বলি ‘আমার সম্পাদক’
বিডিনিউজ নিয়ে নানা সময় নানা কথা হতো। নানা ট্যাগ লাগানো হতো। তৌফিক ভাই জনসমক্ষে একটাই কথা বলতেন, “আমরা নিরপেক্ষ নই। আমাদের প্রচণ্ড পক্ষপাতিত্ব আছে, একাত্তরের প্রতি। মুক্তিযুদ্ধের প্রতি।”

ফের ইরানকে ‘ধ্বংসের’ হুমকি ট্রাম্পের
ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে চুক্তি না হলে দেশটিকে ফের ‘ধ্বংস’ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বড় টেক কোম্পানিগুলো গণতন্ত্র ধ্বংস করছে
গণতন্ত্রের সংকট এখন আর শুধু রাষ্ট্র, সরকার কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠানের সংকট নয়। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রযুক্তি, তথ্য, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তার। মানুষের মনোযোগ, তথ্য পাওয়ার পদ্ধতি, সত্য-মিথ্যা যাচাইয়ের ক্ষমতা এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সার্বিক কল্যাণ নিশ্চিত করা ও ওয়েজবোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়ন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। গতকাল সোমবার সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এর কনসালটেশন সভায় তিনি এসব কথা বলেন। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের।

আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন পরওয়ার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি এবং গত কয়েক দিনে রাজধানীতে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্ন এড়িয়ে গেলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলনে এক সাংবাদিক আওয়ামী লীগ নিয়ে এমন প্রশ্ন

পুলক চ্যাটার্জির মৃত্যুর পর বকেয়া পরিশোধ করল সমকাল
দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সদ্যপ্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা দিয়েছে সমকাল কর্তৃপক্ষ।

সুসাংবাদিকতার দাবি যারা তোলেন, সাংবাদিকদের খোঁজ কি তারা রাখেন?
সুসাংবাদিকতার দাবি যারা তোলেন, সাংবাদিকদের খোঁজ কি তারা রাখেন? সংবাদমাধ্যম প্রতিষ্ঠানগুলো তার কর্মীদের আর্থিক নিরাপত্তা কতটা নিশ্চিত করতে পারছে? দেশে এত এত সংবাদমাধ্যম, নতুন নতুন প্রতিষ্ঠান চালু হচ্ছে, কিন্তু সাংবাদিকদের জীবনমান কতটা উন্নত হয়েছে?

সাংবাদিক পুলক চ্যাটার্জির ‘আত্মহত্যা’, কী বার্তা চিরকুটে?
বরিশালে দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানে পুলক চ্যাটার্জির হাতে লেখা পাঁচটি চিরকুট পাওয়া গেছে। পুলিশ বলছে, তারা এটিকে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে মনে করছে।

বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক যুগ

সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিশৃঙ্খলা’ থামিয়ে সম্প্রীতি রক্ষা এবং জনপরিসরে নৈতিক অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধ করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেছেন, “কোনো অবস্থাতেই মুক্তচিন্তা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা বা সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা

অনলাইনে সাংবাদিক কার্ড দেবে ইসি, তৈরি হচ্ছে নতুন সফটওয়্যার
জাতীয় সংসদ নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য গণমাধ্যমকর্মীদের অনলাইনে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়াটি নিখুঁত ও নিরাপদ করতে নির্বাচন কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি’ (আরএফইডি)-সহ সংশ্লিষ্ট অংশ

কারাগারে অসুস্থ সাংবাদিক ফারজানা রুপা হাসপাতালে
ফারজানা রুপার শারীরিক অবস্থা খারাপ হলে ৩০ আগস্ট দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।

অন্তর্বর্তী ন্যায়বিচার, নাকি রাজনৈতিক প্রতিশোধের মুখে বাংলাদেশের সাংবাদিকরা?
২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। বাংলাদেশে জবাবদিহি নিশ্চিত করা, ঘটনার মীমাংসা এবং মানুষের মধ্যে ন্যায়বিচারের অনুভূতি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) পুনরায় চালু করা হয়।

বাড়ির বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিয়ে যেসব উত্তর খোঁজা জরুরি
স্থানীয় এক সাংবাদিকের কাছে নিহত আগামী চক্রবর্তী প্রার্থীর এক বান্ধবী দাবি করেন, শুক্রবার ভোর পর্যন্ত ফেসবুক ম্যাসেঞ্জারে প্রার্থীর সঙ্গে চ্যাট করছিলেন তিনি। সেসময় প্রার্থী ম্যাসেজে বলেছিলেন, তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগে কোন একটা সমস্যা হয়েছে, আশপাশের সব বাড়িতে বিদ্যুৎ থাকলেও নেই তাদের বাড়িতে।

আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত না হলে হাসিনাকে সমর্থন অপরাধ নয়: উপদেষ্টা জাহেদ
ডা. জাহেদ উর রহমান বলেন, “তবে শুধু শেখ হাসিনার পক্ষে কথা বলা বা তাকে সমর্থন করাকে যদি অপরাধ হিসেবে বিবেচনা করতে হয়, তাহলে এর জন্য অবশ্যই আইন থাকতে হবে।”

সাংবাদিকদের একাংশ অনলাইনে মতপ্রকাশ সীমিত করছেন: জরিপ
বাংলাদেশের সাংবাদিকদের একটি অংশ সম্ভাব্য নেতিবাচক পরিণতি বা প্রতিক্রিয়ার আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশ সীমিত করছেন। ডেটা জার্নালিজম নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডেটাফুল পরিচালিত এক জরিপে এমনটা উঠে এসেছে। জরিপের প্রথম পর্বের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আশঙ্কা থেকে সাংবাদিকদের কেউ কেউ অনলা

বাংলাদেশে সাংবাদিক হয়রানি বন্ধে নেপাল ও শ্রীলংকান সাংবাদিক নেতাদের বিবৃতি
বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের অব্যাহত আটক ও আইনি হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শ্রীলঙ্কান ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এসএলডব্লিউজেএ) ও নেপাল প্রেস ইউনিয়ন (এনপিইউ)। পৃথক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা আটক সাংবাদিকদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছাল।

‘সংবাদকর্মীদের সুরক্ষা কোনো প্রতিষ্ঠানই দেয় না’
বাংলাদেশে সাংবাদিকতা কতটা চাপে আছে? সাংবাদিকরা প্রতিষ্ঠানগুলো থেকে সুরক্ষা পান না সেভাবে। সরকারের বদল হলেও সাংবাদিকের মার খাওয়া বা হেনস্তার শিকার হওয়ার বিষয়টি প্রায় একই থেকে যাচ্ছে। এ ক্ষেত্রে আইনি কাঠামো, বিদ্যমান গণমাধ্যম প্রতিষ্ঠান, সরকার কী করছে?


