
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা ডেস্ক

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের দেওয়া পরামর্শকে উদ্ভট বলে প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই। শেখ হাসিনাকে নতুন করে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার সরকার কিংবা চিফ প্রসিকিউটরের নেই। এটি সম্পূর্ণ আইনের বিষয়।
আজ রোববার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম বলেন, আইনের ভাষায় পুনর্বিচারকে ‘ডি নোভো ট্রায়াল’ বলা হয়, যার অর্থ, কোনো মামলার বিচার একবার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে আবার নতুন করে বিচার করা।
তিনি আরও জানান, একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশ—তিন দেশেই এ ধরনের বিচারব্যবস্থার বিধান ছিল। তবে বর্তমানে তিন দেশেই তা বাতিল করা হয়েছে।
যে দেশ নিজেরাই পুনর্বিচারের প্রক্রিয়া অনুসরণ করে না, সেই দেশ অন্য একটি দেশকে কীভাবে এ ধরনের পরামর্শ দেয়, তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করার শুরু থেকেই দেশটির সরকার বাংলাদেশের বিচারপ্রক্রিয়া সম্পর্কে অবগত।
ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বিচার শুরুর সময় ভারত কেন তাকে বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার পরামর্শ দেয়নি? কেন তাকে সময় মতো আপিল করার পরামর্শ দেওয়া হয়নি? তখন এসব বিষয়ে উদ্যোগ না নিয়ে আপিলের সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে।
আমিনুল ইসলাম বলেন, “‘আপনি [শেখ হাসিনা] বাংলাদেশে যান, বিচার মোকাবিলা করেন কিংবা সময়মতো আপিল করেন’—এ ধরনের পরামর্শ তখন দেওয়া যেত। কিন্তু বিচার ও আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পর এখন এসে পুনর্বিচারের কথা বলা হচ্ছে।”
ভারতের এমন বক্তব্যকে উদ্ভট উল্লেখ করে তিনি বলেন, তারা (প্রসিকিউটররা) এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেন। একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনি সুযোগ নেই। শেখ হাসিনাকে নতুন করে আপিলের সুযোগ দেওয়ার এখতিয়ার সরকার কিংবা চিফ প্রসিকিউটরের নেই। এটি সম্পূর্ণ আইনের বিষয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও বিচারপ্রক্রিয়ার বিধিমালা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৩ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে। পরে ২০১০ সালে এই আইনের অধীনে বিচার পরিচালনার জন্য বিধিমালা তৈরি করা হয়।
২০২৪ সালের আগ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত আইন ও বিধিমালা অনুসরণ করে ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম।
এরপর বর্তমান সরকার আপিলের বিধানে কোনো পরিবর্তন আনেনি উল্লেখ করে তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ীই বিচারপ্রক্রিয়া পরিচালিত হচ্ছে। আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।