
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
চরচা প্রতিবেদক

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “পালিয়ে গিয়েও জাতিকে কষ্ট দিচ্ছেন, মনে রাখবেন, এই জাতি সহজে জাগে না কিন্তু জেগে উঠলে ছাড়ে না।”
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, “যদি এতই ভালো হতেন, তিনি যেতেন না তো। আমাদের কোনো নেতৃবৃন্দ যাননি তো দেশ ছেড়ে। কারা যায়, যাদের পাপের বোঝা মারাত্মক, তারা বোঝে এই সমাজে আমার এক সেকেন্ডও থাকা উচিত নয়, সেই নৈতিক অধিকার নাই।”
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘মানুষের আস্থার ভিত আপনারা ধ্বংস করে দিচ্ছেন। বর্তমান প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। এর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করবো না। ফ্যাসিবাদ নির্দিষ্ট কোনো দলের ব্যাপার না, এটা একটা ভাইরাস। এটা যারে পায়, তারেই ধরে।”
জামায়াত আমির বলেন, ‘‘আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী বলতে চাচ্ছি না। তবে ওই ভাইরাসের প্রচুর লক্ষণ তাদের মাঝে ফুটে উঠেছে।”
দলের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, “ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিকে প্রাণবন্ত করতে আমরা সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পরবো। তবে এই কর্মসূচি কাউকে ঠেকানোর জন্য না। ঠেকানোর দরকার পরবে না।”

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।