Advertisement

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
ইকবাল সোবহান চৌধুরী। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক এবং ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। সেই সঙ্গে আটক করা হয়েছে ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজিব ঘোষকে।

Advertisement

আজ বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

Advertisement

ডিবি প্রধান শফিকুল ইসলাম আজ বুধবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, “বেলা সাড়ে ১২টার দিকে মহাখালীর একটি বেসরকারি টেলিভিশনের অফিস থেকে ইকবাল সোবহান চৌধুরীকে গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয়নি। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে কারণে আমরা তাকে জিজ্ঞাসা করার জন্য নিয়ে এসেছি।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.আখতার হোসেন বলেন, “একটি সংবাদকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ওই পরিস্থিতির প্রেক্ষিতে ডিবি পুলিশ বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে যায়। পরে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।”