
যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন সংশোধনের আহ্বান জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস (সিএফজে)। আজ শনিবার যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, এই আইন সাংবাদিকদের দীর্ঘমেয়াদি কারাদণ্ডের ঝুঁকিতে ফেলতে পারে। পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় আগে নেওয়া সংস্কার উদ্যোগগুলোও নষ্ট হতে পারে।
প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের অনুরূপ কিছু বিধান ফিরিয়ে আনা হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠরোধ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে পূর্বে এসব আইন ব্যবহার করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার অনলাইনে মানহানি ও ভুল তথ্যসংক্রান্ত অস্পষ্ট বিধানগুলো বাতিল করেছিল। প্রস্তাবিত আইনে সেগুলো আবার ফিরিয়ে আনা হবে।
সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশনের ট্রায়ালওয়াচ কর্মসূচি ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে আওয়ামী লীগ আমলে ডিজিটাল সিকিউরিটি আইনের (ডিএসএ) অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া ২২২টি মামলা পর্যালোচনা করে। ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে ৩৯৬ জন সাংবাদিকের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে ১০৭টি মামলার বাদী ছিলেন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা। এ গবেষণার মধ্য দিয়ে, সাংবাদিকদের কণ্ঠরোধে এ আইন ব্যবহার করার মত ভয়াবহ বিষয়গুলো স্পষ্ট হয়েছিল।
সিজিএস ও সিএফজের গবেষণায় দেখা যায়, ডিএসএর অধীনে করা মামলাগুলোর অর্ধেকের বেশি ক্ষেত্রে সাংবাদিকদের গ্রেপ্তার করে বিচার শুরুর আগে আটক রাখা হয়। সাক্ষাৎকারে কয়েকজন সাংবাদিক জানান, অস্বাভাবিক সময়ে সাদা পোশাকের কর্মকর্তারা তাদের গ্রেপ্তার করেন। গ্রেপ্তারের কারণও তাদের জানানো হয়নি। তারা দুর্ব্যবহারের শিকার হওয়ার কথাও জানিয়েছেন। পর্যালোচনা করা মামলাগুলোর বেশির ভাগেরই বিচার শুরু হয়নি। ফলে আইনি প্রক্রিয়াটিই একধরনের শাস্তিতে পরিণত হয়েছিল।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো যৌথ চিঠিতে ক্লুনি ফাউন্ডেশন ও সিজিএস এসব বিধান বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব এবং মানহানির জন্য ফৌজদারি শাস্তি বাতিলের আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে জনপরিচিত ব্যক্তিদের সম্পর্কে সৎ উদ্দেশ্যে দেওয়া বক্তব্য এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিতে আহ্বান জানানো হয়েছে।
প্রতিষ্ঠান দুটির যৌথ গবেষণা প্রতিবেদন ‘বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা: ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শিক্ষা’২০২৫ সালের নভেম্বরে বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রকাশিত হয়। গবেষণার ফলাফল সরকারের কাছে তুলে ধরতে এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ করতে আগ্রহ জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। এর উদ্দেশ্য, বাংলাদেশের নতুন সাইবার নিরাপত্তা আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব না করে তা রক্ষা করে।

যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে
গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযানের সময়ও নয়ন ও তার অনুসারীদের উপস্থিতি দেখা যায়।

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতার প্রতিষ্ঠানে হামলা
চট্টগ্রামের খাতুনগঞ্জে এমইবি গ্রুপের কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার অভিযোগ তুলেছেন এমইবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম।

শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলাও করতে হবে। পাশাপাশি আর্ট-কালচারও শিখতে হবে। তোমার দেশের ইতিহাস, আরও অন্য যে বিষয়গুলো আছে, সেগুলো সম্পর্কে জানতে হবে।”

সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।