
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
একজন ক্ষুধার্ত সাংবাদিকের কাছ থেকে কীভাবে আশা করা যায় যে, তিনি জনগণের জন্য প্রয়োজনীয় তথ্য তুলে ধরবেন? কম বেতন, অনেক ক্ষেত্রেই বকেয়া বেতনের পাল্লায় পড়ে বাসা ভাড়া থেকে শুরু করে খাবারের খরচ নিয়েও চিন্তায় থাকতে হয়। খবরের সোর্স টিকিয়ে রাখা বা অ্যাসাইনমেন্টে যাওয়ার খরচ নিয়ে পর্যন্ত দুর্ভাবনায় থাকতে হয়। ফলে অনেক সাংবাদিককেই অনুসন্ধানী প্রতিবেদন মাঝপথেই ছেড়ে দিতে হয়। অথচ জনপ্রত্যাশা হলো– সাংবাদিকরা মানুষের কথা বলবেন, শাসক ও অভিজাতদের প্রশ্নের মুখে ফেলবেন।
সাংবাদিকদের এ পরিস্থিতির একটা চিত্র পাওয়া যায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনে। আফ্রিকা অঞ্চলে পরিচালিত জরিপের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটিতে বলা হয়েছে, অঞ্চলটিতে অনেক সাংবাদিক বেঁচে থাকার লড়াই করছেন। মাসের পর মাস বেতন না পেয়ে কাজ করছেন, আবার অনেকের নেই কোনো লিখিত চুক্তি বা নিরাপত্তার ব্যবস্থা। এটি শুধু কাজের জায়গার কোনো সমস্যা নয়। স্বাধীন সাংবাদিকতা টিকে থাকার যে পরিবেশ দরকার, এটি তার ওপরই এক বড় আঘাত।
অথচ তাদের কাছ থেকেই আশা করা হয় যে, তারা দুর্নীতির তথ্য প্রকাশ করবেন, ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় আনতে সহায়ক হবেন এবং নানা তথ্যের সত্যতা যাচাই করবেন। কিন্তু তারা নিজেরাই দুশ্চিন্তায় থাকেন খাবার, বাসা ভাড়া বা অ্যাসাইনমেন্টে যাওয়ার যাতায়াত খরচ কীভাবে চালাবেন? অনেকের কাছেই সাংবাদিকতা এখন টিকে থাকার সংগ্রাম। এর প্রভাব স্পষ্টভাবে ধরা পড়ে বিলম্বিত বেতন, প্রতিটি অবৈতনিক কাজ এবং সেই সব অনুসন্ধানী প্রতিবেদনে, যেগুলো অর্থের অভাবে সাংবাদিকরা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে আফ্রিকার সাংবাদিকদের দুরাবস্থার কথা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইউনেস্কোর সহযোগিতায় ফেডারেশন অব আফ্রিকান জার্নালিস্টস (এফএজে) এবং আফ্রিকার পাঁচটি অঞ্চলের অধিভুক্ত ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনগুলো প্রথমবারের মতো একটি জরিপ পরিচালনা করেছে। সেখানে তাদের কাজের পরিবেশ, শ্রম অধিকার, নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার একটি চিত্র উঠে এসেছে। ৪৫টি আফ্রিকান দেশের এক হাজার ৫৮৬ জন সাংবাদিক এই জরিপে অংশ নিয়েছেন।
জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ শতাংশ জানিয়েছেন যে, সাংবাদিকতা থেকে প্রাপ্ত তাদের আয় মৌলিক জীবনযাত্রার চাহিদা পূরণে যথেষ্ট নয়। ৫৮ শতাংশ সাংবাদিক তাদের বেতন বিলম্বিত হওয়ার কথা জানিয়েছেন। এ ছাড়া ৬২ শতাংশের কোনো লিখিত চুক্তি ছিল না।
এই পরিসংখ্যানগুলোর আড়ালে রয়েছেন এমন সব সাংবাদিক, যাদের কাছ থেকে স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ছাড়াই একটি অপরিহার্য জনসেবা দেওয়ার প্রত্যাশা করা হয়। মধ্য আফ্রিকায় অংশগ্রহণকারীদের ৫৫ শতাংশ জানিয়েছেন, এক বছরের মধ্যেই তাদের তিন থেকে আট মাস পর্যন্ত বেতন বকেয়া ছিল।
এই বঞ্চনা কেবল পারিশ্রমিকের মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক উত্তরদাতা আরও জানিয়েছেন, তাদের স্বাস্থ্যবীমা বা বেতনসহ ছুটির ব্যবস্থা নেই। ফ্রিল্যান্সার এবং কন্ট্রিবিউটররা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছেন। অনেকেরই চুক্তি, নিয়মিত আয়ের নিশ্চয়তা এবং সামাজিক সুরক্ষা নেই। অথচ তাদের কাছ থেকে নিয়মিত কাজ করার এবং নিউজরুমের স্থায়ী কর্মীদের মতোই ঝুঁকি নেওয়ার প্রত্যাশা করা হয়।
ফেডারেশন অব আফ্রিকান জার্নালিস্টসের (এফএজে) সভাপতি ওমর ফারুক ওসমানের মতে, এর প্রভাব পড়ে সংবাদের মানের ওপর। তিনি আল জাজিরাকে বলেন, “এত ব্যাপক অনিশ্চয়তা সাংবাদিকতার মানকে ক্ষয় করে দিচ্ছে। অনুসন্ধানের জন্য সময়, যাতায়াত, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, নথিপত্রে প্রবেশাধিকার এবং সতর্কতার সাথে তথ্য যাচাইয়ের প্রয়োজন হয়। দারিদ্র্য ও অবৈতনিক কাজ প্রতিবেদকদের এসব মৌলিক হাতিয়ার থেকে বঞ্চিত করে।”
আর্থিক চাপে থাকা একটি নিউজরুমের দাবি পূরণ করা, কোনো সূত্রের সুরক্ষা দেওয়া এবং আনুষ্ঠানিক বিবৃতির বাইরে গিয়ে কোনো সংবাদ অনুসরণ করার সক্ষমতা কমে যায়। অনেক সংবাদ বাদ পড়ে যায়। ভুল ধরা কঠিন হয়ে পড়ে। ফলে জনগণের সামনে ঘটনার একটি অসম্পূর্ণ ও দুর্বল খবর হাজির হয়।
তথ্যের অখণ্ডতার ওপর এর পরিণতি অত্যন্ত গুরুতর। এফএজের প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিকরা ‘সাইড হ্যাসেল’, ধার করা টাকা এবং রাজনৈতিক ভাতাসহ বাইরের উৎসের অনুদানের ওপর নির্ভর করছেন। এর মানে এই নয় যে, অনিশ্চিত কর্মপরিবেশে কাজ করা সাংবাদিকরা অসৎ।
এর অর্থ হলো- দারিদ্র্যসীমার নিচের মজুরি ও আর্থিক অসহায়ত্ব বাইরের স্বার্থান্বেষী মহলকে সংবাদ কী হবে এবং কীভাবে পরিবেশিত হবে- তা প্রভাবিত করার সুযোগ করে দেয়। এই পরিস্থিতিগুলো খামে করে টাকা দেওয়ার সংস্কৃতিকে চাঙা করে তুলতে পারে। যখন কোনো সাংবাদিকের টিকে থাকা নির্ভর করে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থের ওপর, যার কোনো সংবাদের সাথে স্বার্থ জড়িয়ে আছে, তখন স্বাধীন প্রতিবেদনের ওপর চাপ তৈরি হয়।
জরিপে দেখা গেছে, এই শোচনীয় পরিস্থিতি ইতিমধ্যেই সংবাদ পরিবেশনের ধরনকে বদলে দিচ্ছে। অংশগ্রহণকারীদের ৮৪ শতাংশ জানিয়েছেন, তারা প্রায়ই বা মাঝে মধ্যে ‘সেলফ-সেন্সরশিপে’র চর্চা করেন। ৬৯ শতাংশ বলেছেন যে, হুমকির কারণে তারা নির্দিষ্ট কিছু সংবাদ এড়িয়ে গেছেন। যখন একজন সাংবাদিক ইতিমধ্যেই অপর্যাপ্ত আয় (কখনো কখনো প্রাণ) হারানোর ভয়ে থাকেন, তখন সেন্সরশিপকে আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা হিসেবে আসা লাগে না।
আফ্রিকার সাংবাদিকরা শুধু আর্থিকভাবে নয়, শারীরিক ও মানসিকভাবেও বিপদে আছেন। জরিপে অংশ নেওয়া সাংবাদিকদের ৬৫ শতাংশ পূর্ববর্তী তিন বছরে কাজের সাথে সম্পর্কিত হুমকি বা ভীতি প্রদর্শনের শিকার হয়েছেন। অর্ধেকেরও বেশি সাংবাদিক সংবাদ সংগ্রহের সময় খুব কমই বা কখনোই নিরাপদ বোধ করেন না এবং ৭৮ শতাংশ জানিয়েছেন, কর্মক্ষেত্রে তাদের আইনি সহায়তা দেওয়ার কোনো সুযোগ নেই। সাংবাদিকদের বিপজ্জনক ঘটনা কভার করতে এবং ক্ষমতাবানদের গোপন রাখতে চাওয়া অস্বস্তিকর সত্য উদঘাটন করতে পাঠানো হয়। অথচ এরপর বিপজ্জনক পরিণতির মুখে তাদের একাই ছেড়ে দেওয়া হয়।
অনলাইন হামলা এই সংকটকে আরও গভীর করে তোলে। সাংবাদিকরা অনলাইন হয়রানি, ডিজিটাল নজরদারি এবং হ্যাকিংয়ের চেষ্টার কথা জানিয়েছেন। অনেক ক্ষেত্রেই তাদের ডিজিটাল সেইফটি ট্রেইনিংয়ের সুযোগ থাকে না। নারী সাংবাদিকরা অতিরিক্ত ঝুঁকির সম্মুখীন হন, যার মধ্যে রয়েছে যৌন হয়রানি, অনলাইনে লিঙ্গভিত্তিক সহিংসতা, বৈষম্যমূলক বেতন এবং নেতৃত্বের জায়গা থেকে বাদ পড়া। হুমকির মুখে যখন নারীদের জনপরিসরের বিতর্ক থেকে সরিয়ে দেওয়া হয়, তখন কেবল তাদের প্রতিবেদনই হারিয়ে যায় না, জনগণ বঞ্চিত হয় তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে।
সাংবাদিকদের মানসিক ও শারীরিক সুস্থতার ওপরও এই চাপ স্পষ্ট। ৪৪ শতাংশ অংশগ্রহণকারী ঘনঘন বার্নআউটে ভোগার কথা জানিয়েছেন এবং ৪৭ শতাংশ সাংবাদিকতা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন।
জরিপের আঞ্চলিক ফলাফলে পশ্চিম, মধ্য ও দক্ষিণ আফ্রিকায় বেতন বিলম্বিত হওয়া বা অপর্যাপ্ত পারিশ্রমিকের চিত্র উঠে এসেছে। অন্যদিকে, পূর্ব ও উত্তর আফ্রিকায় রাজনৈতিক ভীতি প্রদর্শন, গ্রেপ্তার এবং আইনি হয়রানির মতো বিষয়গুলো প্রকট। আফ্রিকার সব নিউজরুমের অভিজ্ঞতা একরকম নয়। কোথাও দারিদ্র্য সবচেয়ে বড় হুমকি। আবার কোথাও দমন-পীড়ন ও শারীরিক বিপদই প্রধান। অনেক ক্ষেত্রেই সাংবাদিকদের এই উভয় সংকটের মুখোমুখি হতে হয়।
বিভিন্ন দেশের উদাহরণ থেকেও দেখা যায়, কেবল গণতান্ত্রিক ঐতিহ্য বা অবস্থান সুস্থ ও স্বাভাবিক কর্মপরিবেশের নিশ্চয়তা দেয় না। প্রতিবেদনে ঘানার গণতান্ত্রিক অবস্থান তুলনামূলকভাবে দৃঢ় বলে উল্লেখ করা হলেও ২০২৩ সালের একটি গবেষণার বরাতে জানানো হয়েছে, সেখানে অনেক গণমাধ্যমকর্মী মাসে মাত্র ৫০০ ঘানা সেডি (৩৮.৮০ ডলার) থেকে এক হাজার সেডি (৭৭.৬১ ডলার) আয় করতেন।
টিকে থাকার জন্য ফ্রিল্যান্সারদের প্রায়ই যাতায়াত ভাতা, কমিশন বা স্পনসরড কনটেন্টের ওপর নির্ভর করতে হয়। নির্বাচন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ; কিন্তু শ্রম অধিকার, ন্যায্য পারিশ্রমিক এবং চাপ থেকে সুরক্ষা না থাকলে রাজনৈতিক পরিবেশ তুলনামূলক উন্মুক্ত হলেও সাংবাদিকরা অর্থনৈতিকভাবে অসহায় বা ঝুঁকিপূর্ণ অবস্থাতেই থেকে যেতে পারেন।
তবে অগ্রগতির বাস্তব উদাহরণও রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। মৌরিতানিয়ায় সাংবাদিকদের পেশাগত ও সামাজিক স্বীকৃতির দাবিতে ৩০ বছরেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের পর ২০২৫ সালে সরকারের এক সিদ্ধান্তে রাষ্ট্রীয় গণমাধ্যমের এক হাজার ৮৬০ জন কর্মীর চাকরি স্থায়ী হয়। ফলে ওই সাংবাদিকরা স্থায়ী নিয়োগপত্র, বেতন ও সুযোগ-সুবিধা, চিকিৎসা বীমা, বেতনসহ ছুটি এবং অবসরকালীন সুবিধা পান।
মরক্কোতে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সরকার ও ন্যাশনাল সিন্ডিকেট অব মরক্কান জার্নালিস্টসের মধ্যস্থতায় হওয়া এক যৌথ চুক্তির মাধ্যমে চার বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন যোগ্য সাংবাদিকদের মাসিক বেতন দুই হাজার দিরহাম (২০১ ডলার) বৃদ্ধি করা সম্ভব হয়। এই পরিবর্তনগুলো দেখায় যে, সরকারের পদক্ষেপ এবং যৌথ দর কষাকষির মাধ্যমে সাংবাদিকদের কর্মজীবনে বাস্তব সুরক্ষা নিশ্চিত করা যায়।
নামিবিয়া আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জরিপে অংশ নেওয়া নামিবিয়ার সাংবাদিকরা দীর্ঘ কর্মঘণ্টা, বিনা পারিশ্রমিকে অতিরিক্ত কাজ এবং স্থবির বেতনের কথা উল্লেখ করেছেন। তবে নামিবিয়া মিডিয়া প্রফেশনালস ইউনিয়নের আনুষ্ঠানিক নিবন্ধন গণমাধ্যমকর্মীদের সংগঠিত হওয়া ও যৌথভাবে দর কষাকষি করার একটি স্বীকৃত পথ তৈরি করেছে। চলতি মাসে ‘দ্য নামিবিয়ান’ পত্রিকায় সংবাদপত্রের চাকরি হারাতে যাওয়া কর্মীদের জন্য আরও ভালো ক্ষতিপূরণ নিশ্চিত করেছে ইউনিয়ন। এটি সামগ্রিক সংকটের সমাধান না করলেও বাস্তবে কীভাবে সম্মিলিত প্রতিনিধিত্ব কর্মীদের অধিকার রক্ষা করতে পারে, তা তুলে ধরে।
সাংবাদিকদের জন্য আফ্রিকার অন্যতম বিপজ্জনক দেশ সোমালিয়ায় সাংবাদিক, সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ২০২২ সালের সেপ্টেম্বরে সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক একটি জাতীয় কর্মপরিকল্পনা গৃহীত হয়। এর প্রণয়নে নেতৃত্ব দেয় ন্যাশনাল ইউনিয়ন অব সোমালি জার্নালিস্টস। এটি সাংবাদিকদের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা, তথ্যে প্রবেশাধিকার এবং নারী সাংবাদিকদের সুরক্ষা জোরদার করার একটি সোমালি-নেতৃত্বাধীন কাঠামো তৈরি করেছে। এর অনুমোদন সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।
মহাদেশজুড়ে আফ্রিকান ইউনিয়ন (এইউ) এবং এর অঙ্গ সংগঠনগুলোও সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে পদক্ষেপ নিয়েছে। এইউর রাজনৈতিক বিষয়ক, শান্তি ও নিরাপত্তা কমিশনার রাষ্ট্রদূত বানকোল অ্যাডেওই এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার একজন সোচ্চার সমর্থক এবং গণতন্ত্র ও সুশাসনের জন্য পেশাদার গণমাধ্যম যে অপরিহার্য- এই অবস্থান তুলে ধরেছেন। গত তিন বছরে এইউ শান্তি ও নিরাপত্তা কাউন্সিল আফ্রিকার গণমাধ্যম পরিবেশ নিয়ে ক্রমবর্ধমানভাবে আলোচনা করেছে।
অক্টোবরে সাংবাদিকদের সুরক্ষা বাড়ানো, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত করা এবং তথ্যপ্রাপ্তির অধিকার আরও জোরালোভাবে সুরক্ষিত করার আহ্বান জানায় সংস্থাটি।
ওমর ফারুক ওসমান আল জাজিরাকে বলেন, “এই উদাহরণগুলো দেখায় যে সরকার, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বহুপাক্ষিক সংস্থাগুলোর কী করা উচিত। শ্রম সুরক্ষা কার্যকর করুন। সময়মতো বেতন দিন। লিখিত চুক্তি, সামাজিক সুরক্ষা এবং আইনি সহায়তা দিন। সংগঠিত হওয়ার ও যৌথভাবে দর কষাকষির অধিকার রক্ষা করুন। ফ্রিল্যান্স সাংবাদিকদের বলবৎযোগ্য শ্রম অধিকারসম্পন্ন কর্মী হিসেবে বিবেচনা করুন। হামলার তদন্ত করুন এবং প্রতিবেদকদের ভয় দেখাতে আইনের ব্যবহার বন্ধ করুন। গণতান্ত্রিক রক্ষাকবচ ও শ্রম সুরক্ষা অবশ্যই একসঙ্গে এগিয়ে নিতে হবে। একটির বদলে অন্যটিকে বসানো যায় না।”
সাংবাদিকদের যখন সত্য অনুসন্ধান এবং নিজেদের টিকে থাকার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে বাধ্য করা হয়, তখন এর মূল্য দিতে হয় জনগণকে। তদন্ত মাঝপথে থেমে যায়, ক্ষমতার অপব্যবহার নজরদারির বাইরে থেকে যায় এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো গোপনই রয়ে যায়। ন্যায্য পারিশ্রমিক, নিরাপদ কর্মসংস্থান এবং নিরাপত্তা- গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের জানার অধিকারের জন্য অপরিহার্য।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ