
দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।
চরচা ডেস্ক

পাকিস্তানের রাজনীতিতে বর্তমানে এক চরম উত্তাল ও অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ইন-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা, কারাগারের ভেতর তার ওপর চলা কড়াকড়ি এবং সরকারের সাথে তার তীব্র দ্বন্দ্ব গোটা দেশকে এক গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে। সম্প্রতি পাকিস্তানের সিনিয়র সাংবাদিক হামিদ মীর ভারতের বিশিষ্ট সাংবাদিক করণ থাপারকে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘দ্য ওয়্যার’-এ দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের এই অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ, ইমরান খানের চিঠির অন্তর্নিহিত সত্য এবং দেশটির ক্ষমতার পালাবদলের নেপথ্য কাহিনী অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন।
সাক্ষাৎকারে হামিদ মীর বলেন যে, আদিয়ালা জেলে বন্দি থাকা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি পাকিস্তানের প্রধান বিচারপতির কাছে একটি অত্যন্ত উদ্বেগজনক ও চাঞ্চল্যকর চিঠি লিখেছেন। ওই চিঠিতে ইমরান খান অভিযোগ করেছেন যে, তাকে একটানা ২২ ঘণ্টা করে দিনের পর দিন চরম একাকীত্বে বা নির্জন কারাবাসে রাখা হচ্ছে। জেলের ভেতরে তার সঙ্গে কারাকর্মকর্তা বা অন্য বন্দীদের পর্যন্ত কথা বলতে দেওয়া হয় না, কেউ কুশল বিনিময় করলেও তাকে শাস্তির মুখোমুখি হতে হয়।
ইমরান খানের দাবি অনুযায়ী, চিকিৎসকরা তাকে সতর্ক করে জানিয়েছেন যে এই অমানবিক পরিবেশের কারণে তার রক্তচাপ বা ব্লাড প্রেশার মারাত্মকভাবে বেড়ে গেছে (যা ১০ নভেম্বর ১৯৩-এ গিয়ে ঠেকেছিল) এবং তিনি ব্রেন হেমারেজ বা কার্ডিয়াক অ্যারেস্টের চরম ঝুঁকিতে রয়েছেন। চিঠিতে ইমরান আকুতি জানিয়ে লিখেছেন, “জীবিত থাকলেই কেবল আমি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ও নির্দোষ প্রমাণ করার সুযোগ পাব, তাই দেরি হওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।”
অন্যদিকে, বর্তমান শাহবাজ শরিফ সরকারের সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরীর দাবি—ইমরান খানকে জেলের ভেতরে পছন্দের খাবার, টেলিভিশন ও বইপত্র দেওয়া হচ্ছে এবং তিনি পাকিস্তানের অন্যতম ‘সবচেয়ে সুবিধাভোগী বন্দী’।
তবে হামিদ মীর এই দাবির কঠোর সমালোচনা করে বলেন যে, এটি ছবির কেবল একটি অংশ। বি-ক্লাস বন্দীর সাধারণ কিছু সুযোগ-সুবিধা থাকলেও ইমরান খানকে বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এমনকি সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও তাকে রাওয়ালপিন্ডির শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়নি, যা সরাসরি আদালত অবমাননার শামিল। সরকারের শীর্ষ মহল আদালতের আদেশকে বারবার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে বলে অভিযোগ করেন তিনি।
ইমরান খানের বর্তমান এই করুণ দশার মূল কারণ হিসেবে হামিদ মীর উল্লেখ করেন যে, বর্তমান ক্ষমতাধীন চক্র চায় ইমরান খান যেন পাকিস্তানের অপর রাজনৈতিক ব্যক্তিত্ব নওয়াজ শরিফের পথ অনুসরণ করেন। অতীতে নওয়াজ শরিফ জেল থেকে মুক্তি পেতে এবং বিদেশে পাড়ি জমাতে তৎকালীন শাসকদের সাথে রাজনৈতিক সমঝোতা করেন। কিন্তু ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি ‘নওয়াজ শরিফ হতে রাজি নন’। তাকে পাঁচ-ছয় বছরের জন্য রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কিংবা দেশত্যাগের যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। আর এই আপসহীন মনোভাবই তার ওপর চলা রাজনৈতিক নিপীড়নের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
হামিদ মীর সাক্ষাৎকারে এক বাস্তবসম্মত ও কঠিন সত্য তুলে ধরে বলেন যে, ইমরান খান নিঃসন্দেহে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা এবং ফেব্রুয়ারির নির্বাচনে তা প্রমাণিতও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ তার মুক্তির দাবিতে সেভাবে রাস্তায় নেমে গণআন্দোলন গড়ে তুলতে পারেনি। এর পেছনে বড় কারণ হলো, জেলের বাইরে থাকা পিটিআই-এর বর্তমান নেতৃত্ব চরম অভ্যন্তরীণ কোন্দল ও দ্বন্দ্বে লিপ্ত। দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকায় ইমরান খানের দুর্ভোগ আরও ঘনীভূত হয়েছে।
এই সাক্ষাৎকারের সবচেয়ে নাটকীয় মোড়টি আসে যখন পাকিস্তানের বর্তমান শাসক জোটের অংশীদার পিপিপি–র প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারির সাম্প্রতিক অবস্থান নিয়ে আলোচনা হয়। সরকারের বিরুদ্ধে হঠাৎ করেই মুখ খুলে বিলাওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ইমরান খান একজন ‘রাজনৈতিক বন্দী’ এবং অবিলম্বে তার মুক্তি হওয়া উচিত। একই সঙ্গে তিনি মৌলানা ফজলুর রহমানের ওপর চলা রাজনৈতিক নিপীড়নেরও তীব্র প্রতিবাদ জানান।
বিলাওয়াল আরও অভিযোগ করেন যে, বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত হেনে বিতর্কিত ‘২৭তম সাংবিধানিক সংশোধনী’ পাশ করা হয়েছে। তিনি হুশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি নতুন কোনো প্রদেশ গঠনের নামে ফের একতরফা কোনো সংশোধনী আনতে চায়, তবে তিনি আর সমর্থন দেবেন না। হামিদ মীরের মতে, শাহবাজ শরিফ সরকার যদি বিলাওয়াল ভূট্টোর এই দাবি ও রাজনৈতিক বন্দীদের মুক্তির বিষয়টি মেনে না নেয়, তবে পিপিপি জোট থেকে সমর্থন তুলে নিতে পারে। আর এর ফলে যেকোনো মুহূর্তে বর্তমান সরকারের পতন ঘটে পাকিস্তানে এক বিশাল রাজনৈতিক সংকটের সৃষ্টি হতে পারে।
করণ থাপার ও হামিদ মীরের এই বিস্তারিত আলোচনা থেকে এটি পরিষ্কার যে, পাকিস্তানের রাজনীতি বর্তমানে এক বিস্ফোরক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে ইমরান খানের জীবন সংশয় ও জেলের অমানবিক কড়াকড়ি, অন্যদিকে শাসক জোটের অন্দরে বিলাওয়াল ভুট্টোর বিদ্রোহ—সব মিলিয়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ এবং সামরিক ও বেসামরিক ক্ষমতার ভারসাম্য কোন দিকে মোড় নেবে, তা সময়ই নির্ধারণ করবে।

দেশজুড়ে অস্থিরতা, সামনে কী হবে?
এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় উত্তপ্ত বাংলাদেশ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদেরও।

ব্রেক্সিটের পর আবার কেন ইউরোপের সঙ্গে মিশতে চাইছে ব্রিটেন?
দশ বছর আগে ব্রেক্সিট গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাজ্য। ওই সিদ্ধান্তের কারণে দুই পক্ষের সম্পর্কে বড় ধরনের দূরত্ব তৈরি হয়। সে সময় এই সিদ্ধান্তকে বড় বিজয় হিসেবে স্বাগত জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, জানাল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চায় চরচা। চরচার পাঠানো পাঁচটি প্রশ্নের মধ্যে তিনটির জবাব তারা দিয়েছে। মোটাদাগে ‘সব বিষয়ে বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে’ বলে একটা জবাব তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে।

স্পেনে নির্বাচন: ইউরোপে বাম রাজনীতির ভবিষ্যৎ কি ডানপন্থীদের হাতে চলে যাচ্ছে?
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের রাজনৈতিক ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে। আট বছর ধরে ক্ষমতায় থাকা এই বামপন্থী নেতা আন্তর্জাতিক অঙ্গনে প্রগতিশীল রাজনীতির অন্যতম পরিচিত মুখ। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধ