Advertisement

জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

জুলাইয়ের হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ
বাঁ থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষ। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে। একই সঙ্গে মুচলেকা নিয়ে চ্যানেলটির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে বুধবার দিবাগত মধ্যরাতে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

Advertisement

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের করা যাত্রাবাড়ী থানার মামলা নম্বর ২৩-এ ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর জিজ্ঞাসাবাদ শেষে কিছু না পাওয়ায় রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে ডিবিসি চ্যানেলের কার্যালয় থেকে ইকবাল সোবহান ও রাজীব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। শুরুতে গোয়েন্দারা জানিয়েছিলেন, ডিবিসি নিউজের কার্যালয়ে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

পরে বুধবার দিবাগত মধ্যরাতে মুচলেকা দেওয়ার পর রাজীব ঘোষকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে ছেড়ে দেওয়া হয়। আর ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।