
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ওপর চাপিয়ে দেওয়া শেকল ভেঙেছে। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরের বেশি সময় পরও দেশকে বারবার শেকল পরানো হয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব

জুলাইয়ের মাঝামাঝিতে গণজাগরণ। জুলাই শেষ হতে হতে তা রূপ নিল গণআন্দোলনে। ৫ আগস্ট দেখল গণউল্লাস। জুলাই-আগস্টের অভ্যুত্থানের দিনগুলো কেমন ছিল, প্রত্যেকেরই সে অভিজ্ঞতায় কিছু গল্প মিলবে, কিছু গল্প থাকবে নিজস্ব।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রশ্ন, অভ্যুত্থানের অর্জন কতটা ঘরে তোলা গেল? গণমানুষের আকাঙ্ক্ষা কতটা পূরণ হলো? গত দুই বছর বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি কতটা হলো? অনেকে বলছেন, বাংলাদেশ ইউটার্ন নিচ্ছে। আসলেই কি তাই? নাকি নতুন বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে?

ভিজ্যুয়াল সাংবাদিক হিসেবে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সরাসরি প্রত্যক্ষ করাকে পেশাগত জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন মনে করি। প্রায় বিশ বছরের সাংবাদিকতা জীবনকে এক ধরনের পরিপূর্ণতা দিয়েছে এই ঘটনা। কেমন ছিল অভ্যুত্থানের শেষ সাত দিন? নিজের ডায়েরি থেকে তুলে ধরার চেষ্টা করলাম।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকাল ৯টার কিছু সময় পর তিনি জাদুঘরের ফলক উন্মোচন করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকাল ৯টায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন। বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি। রাষ্ট্র গঠন ও সংস্কারে গত দুই বছরে বাংলাদেশ কতটা এগিয়েছে? বর্তমান নির্বাচিত সরকারের স্বারাষ্ট্র ও পররাষ্ট্র নীতিতে মৌলিক কোনো পরিবর্তন এল কি? বাংলাদেশ চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কী ধরনের এবং কতটা ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারবে?

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর-ধানমন্ডি এলাকায় মো. নাজমুল নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ১৬ বছরে দেশের গণমাধ্যম স্বৈরাচারী ব্যবস্থার সহযোগী হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের প্রধান ফটকের কাছে জুলাই অভ্যুত্থানের স্মারক তোরণে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বোচ্চ গুরুত্বসম্পন্ন ও সিসিটিভি নজরদারিতে থাকা স্পর্শকাতর এই এলাকায় তোরণটি উন্মোচনের মাত্র কয়েক ঘণ্টার মাথায় আগুনের ঘটনায় স্থানীয় রাজনীতিতে উত্তেজনা ছ

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে রাজপথে থাকা তরুণরা দেশের মানুষের কাছে সাহসের প্রতীক হয়ে উঠেছিলেন। কিন্তু মাত্র দুই বছর পর, সেই তরুণদের একটি অংশকে ঘিরেই দেখা যাচ্ছে নতুন রাজনৈতিক সংঘাত, অভিযোগ-পাল্টা অভিযোগ এবং সহিংসতার ঘটনা।

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মুস্তাঈন বিল্লাহ সাব্বির হত্যাচেষ্টার মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ম

সাবেক দুই রাষ্ট্রপতি—মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের জীবনস্মৃতিতে একটা বড় স্থান নিয়ে থাকবে আজীবন। গণঅভ্যুত্থান দেখতে ও তাতে অংশগ্রহণ করতে সকলে পারে না। আমাদের সে সুযোগ হয়েছিল। এই আন্দোলনের প্রধান কারিগর ছিল জনগণ। এত ব্যাপক ও বিচিত্র ধরণের জনসম্পৃক্ততা আর এত বড় সংখ্যায় প্রাণহানি স্বাধীনতা পরবর্তীকালের বাংলাদেশে কখনো দেখা যা

দেশের সাম্প্রতিক সামাজিক, সাংস্কৃতিক ও নৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে ‘জুলাই চব্বিশ ও সংস্কৃতির লড়াই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বাংলা একাডেমির আল মাহমুদ কর্ণারে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ সভায় সংস্কৃতির ভূমিকা, সামাজিক মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা এবং মানবি

একটি বৈষম্যবিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল নারীরাও। কিন্তু প্রায় দুই বছর পর রাজপথের লড়াকু সেই নারীদের কণ্ঠে এখন হতাশার সুর। কেন?

জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ কেমন আছে? অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র ও সমাজের কাঙ্ক্ষিত রূপান্তর হলো কি? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ

আজ যখন সেই রাতের কথা মনে পড়ে, তখন ক্লান্তি, ভয়, রক্ত, মানুষের আর্তনাদ—সবকিছুর মাঝে নিজের দায়িত্ববোধের তৃপ্তিও অনুভব করি। কারণ চিকিৎসকের জীবনে কিছু রাত থাকে, যেগুলোর কোনো ডিউটি রোস্টার থাকে না, কোনো অতিরিক্ত ভাতা থাকে না, কোনো আনুষ্ঠানিক স্বীকৃতিও থাকে না।

একটি বৈষম্যবিরোধী সমাজ ও রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল নারীরাও। কিন্তু প্রায় দুই বছর পর রাজপথের লড়াকু সেই নারীদের কণ্ঠে এখন হতাশার সুর। কেন? জানার চেষ্টা করেছেন তুহিন কান্তি দাস।