
গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দারাইল এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি আবাসিক বাড়িতে আগুনের সূত্রপাত হয়।
চরচা প্রতিবেদক

জাপানপ্রবাসী বিশিষ্ট বাংলাদেশি সাংবাদিক ও লেখক মনজুরুল হক মারা গেছেন। গতকাল রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।
মনজুরুল হকের ভাই প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক জানান, মনজুরুল হক দীর্ঘদিন থেকেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছিল। টোকিওর অদূরে ফুটাবা শহরে তিনি নিজ বাসায় মারা গেছেন। তিনি স্ত্রী, এক মেয়ে ও তিন নাতনিসহ দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মনজুরুল হকের জন্ম ১৯৫২ সালে। ১৯৭১ সালে তিনি ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা দলের হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের (বর্তমানে রাশিয়া) মস্কো বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (এসওএএস) থেকেও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
মনজুরুল হকের পেশাগত জীবন শুরু হয় ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্রে কাজের মধ্য দিয়ে। পরে বিবিসি ওয়ার্ল্ডের (বেতার) বাংলা বিভাগে যোগ দেন। ১৯৯৪ সাল থেকে তিনি জাপানে স্থায়ীভাবে বসবাস করছেন। টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ এবং জাপানের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ২৫ বছরের বেশি সময় ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া, জাপানের এনএইচকে ওয়ার্ল্ড বেতার সম্প্রচারের কাজও করেছেন।
মনজুরুল হক প্রথম আলোর টোকিও প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। জাপানের শীর্ষস্থানীয় দৈনিক মায়ানিচি শিম্বুনে কলাম লিখেছেন। জাপান ফরেন করেসপনডেন্টস ক্লাবের (এফসিসিজে) আজীবন সদস্য ছিলেন। ২০০৯ সালে ক্লাবটির সভাপতি এবং বিভিন্ন সময়ে পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
মনজুরুল হক ২০২৫ সালে জাপানে কর্মরত বিদেশি কোনো সাংবাদিক হিসেবে প্রথমবারের মতো দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা লাভ করেন। জাপানের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভূমিকা রাখাসহ বহুমুখী অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
মনজুরুল হকের বাংলায় প্রকাশিত গ্রন্থের মধ্যে সামাজিক ও রাজনৈতিক বিষয়াবলি নিয়ে প্রবন্ধ ও আত্মজীবনীমূলক রচনা রয়েছে। এ ছাড়া, সাহিত্যের অনুবাদ করেছেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘রবীন্দ্রনাথের জাপান’, ‘জাপানে রবীন্দ্রনাথ’, ‘হিরোশিমা নাগাসাকির কথা’, ‘আমার জাপান জীবনের স্মৃতি’, ‘চে: বন্দুকের পাশে কবিতা’ (মতিউর রহমানের সঙ্গে যৌথভাবে), ‘আ স্টোরি অব মাই টাইম’ এবং ‘আ টাইম টু ড্রিম অ্যান্ড আ টাইম অব ডিসপেয়ার’।

গাজীপুরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, নারী-শিশুসহ দগ্ধ ৩
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর পশ্চিম দারাইল এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি আবাসিক বাড়িতে আগুনের সূত্রপাত হয়।

চট্টগ্রামে ‘মদ পানে’ দুজনের মৃত্যু
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ‘মদ পান’ করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন দুজন মারা গেছেন। এই ঘটনায় ৩২ বছর বয়সী এক যুবক লাইফ সাপোর্টে রয়েছেন।

অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন, শুনানি ১৪ ডিসেম্বর
মডেল-অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে উপস্থিত হয়ে বাদী এই আবেদন করেন।

রেলের নিয়োগ দুর্নীতি মামলায় সাবেক ২ কর্মকর্তার কারাদণ্ড
পূর্ব রেলে নিয়োগ দুর্নীতির মামলায় সাবেক দুই কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।