Advertisement

চট্টগ্রামে ‘মদ পানে’ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ‘মদ পানে’ দুজনের মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: বাসস

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় ‘মদ পান’ করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন দুজন মারা গেছেন। এই ঘটনায় ৩২ বছর বয়সী এক যুবক লাইফ সাপোর্টে রয়েছেন।

Advertisement

গতকাল রোববার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান।

Advertisement

মারা যাওয়া দুজন হলেন উজ্জ্বল মহাজন (৫২) ও নান্টু ঘোষ (৫০)। তাদের বাড়ি চান্দগাঁও থানার মোহরা এলাকায়।

পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শুক্রবার রাতে নগরীর মোহরা খেজুরতলা এলাকায় রেললাইনসংলগ্ন মগধেশ্বরী মন্দির মোড়ে একটি গানের অনুষ্ঠান ছিল। এতে মদপান করে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চরচাকে বলেন, “বিষয়টি পুলিশকে জানানো হয়নি। পরে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করে।”

ওসি বলেন, “অসুস্থ পাঁচজনের মধ্যে দুজন রোববার রাতে মারা যান। ৩২ বছর বয়সী এক যুবক লাইফ সাপোর্টে রয়েছেন।”