Advertisement

লালবাগে গ্যাস লাইন মেরামতের সময় রেস্টুরেন্টে আগুন, দগ্ধ ৬

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

লালবাগে গ্যাস লাইন মেরামতের সময় রেস্টুরেন্টে আগুন, দগ্ধ ৬
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: বাসস

রাজধানীর লালবাগে গ্যাস লাইন মেরামতের সময় আগুনে পাঁচ কর্মচারী ও এক মিস্ত্রিসহ ছয়জন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে লালবাগ থানার ‘কাচ্চি খানাস’ নামের রেস্টুরেন্টে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

দগ্ধ হলেন মিস্ত্রি পলাশ (৪২) এবং রেস্টুরেন্টের কর্মচারী নয়ন শিকদার (২৬), রবিন (২৪), নয়ন (২৪), নিরব (২৫) ও জনি (১৮)।

Advertisement

দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ ছয়জনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নয়ন শিকদার জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে রেস্টুরেন্টে পলাশ গ্যাস লাইনের কাজ করছিলেন। এ সময় লাইনের চাবি খোলা থাকায় কক্ষে গ্যাস জমে যায়। একপর্যায়ে লাইন পরীক্ষা করতে আগুন জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে রেস্টুরেন্টের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে মিস্ত্রি পলাশসহ তারা পাঁচ কর্মচারী দগ্ধ হন।

নয়ন জানান, দুর্ঘটনার পর রেস্টুরেন্টের অন্য কর্মচারীরা তাদের উদ্ধার করেন। পরে রাত সোয়া ৯টার দিকে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।