Advertisement

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২
প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগের বটতলা মাজার এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভিন আক্তার (৫০) নামে এক নারী নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন দগ্ধ হয়েছেন।

Advertisement

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত দুজনের মধ্যে ফাতেমা আক্তার ঊর্মি (২১) প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তিনি নিহত পারভিন আক্তারের মেয়ে। অন্যদিকে ফরিদা বেগমকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান এ খবর নিশ্চিত করেন।

Advertisement

দগ্ধ ফরিদা বেগমের ছেলে রুবেল জানান, তার মা ওই বাসায় আরবি পড়াতেন। ঘটনার দিন তিনি সেখানে বেড়াতে গিয়েছিলেন। এ সময় পারভিন আক্তার রান্নাঘরে ছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে গেলে তারা দগ্ধ হন। পারভিন আক্তার ঘটনাস্থলেই মারা যান।

রুবেল আরও জানান, আহত ঊর্মি তাকে কল করে তার মায়ের অসুস্থ হয়ে পড়ার কথা জানান এবং হাসপাতালে যেতে বলেন। পরে তিনি ও তার বোন ঢামেক হাসপাতালে যান।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক হারুন অর রশিদ জানান, দগ্ধ ফরিদা বেগমকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তার ড্রেসিংয়ের কাজ চলছে। শরীরের কত শতাংশ পুড়েছে, তা এখনো নির্ধারণ করা যায়নি।