
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতিদের
গত জুলাই থেকে সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করেছে হুতিরা। অক্টোবর মাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা বেড়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বেসামরিক বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক স্থাপনা।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে ধর্মঘট করছেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকরা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন।
ধর্মঘটের কারণে গুরুতর অসুস্থ রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর ও মৃত ব্যক্তিদের মরদেহ বাড়িতে নিতে চরম ভোগান্তিতে পড়েছেন স্বজনরা। কেউ কেউ বিকল্প হিসেবে ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানে মরদেহ নিতে বাধ্য হচ্ছেন।
শাহাদাত হোসেন বলেন, “হাসপাতালের নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মো. ফরহাদ হোসেন দায়িত্ব নেওয়ার পর হাসপাতাল প্রাঙ্গণ থেকে আমাদের সব অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়। পরে হাসপাতালের নতুন ভবনের নিচে পার্কিংয়ের ব্যবস্থা করতে আমাদের দিয়ে জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করানো হয়। সেখানে সিসি ক্যামেরা, লাইট ও গেট স্থাপন করা হলেও পরবর্তী সময়ে সেখান থেকেও অ্যাম্বুলেন্স সরিয়ে দেওয়া হয়।”
অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আরও বলেন, “হাসপাতালের বাইরে সড়কে অ্যাম্বুলেন্স রাখলে সার্জেন্ট মামলা দেন। অথচ হাসপাতালে অ্যাম্বুলেন্স রাখার ব্যবস্থা করতে তারা কয়েক লাখ টাকা খরচ করেছেন। ফলে বাধ্য হয়ে পার্কিংয়ের দাবিতে ধর্মঘট শুরু করেছি। বর্তমানে ঢামেক থেকে আমাদের সব অ্যাম্বুলেন্সের চলাচল বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ থেকে আসা মো. শাহীন বলেন, “আমার দাদি হালিমা বেগমকে (৭০) ঢামেক হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিল। আজ বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তিন ঘণ্টার বেশি সময় ধরে অ্যাম্বুলেন্স খুঁজেও পাইনি।”
ঢামেক হাসপাতালের কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ মঙ্গলবার সকাল থেকেই অ্যাম্বুলেন্স না পেয়ে অনেককে অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা এমনকি পিকআপভ্যানেও রোগী ও মরদেহ নিয়ে যেতে দেখা গেছে। হাসপাতালের বাইরে থেকে কিছু অ্যাম্বুলেন্স এলেও রোগী ও স্বজনদের প্রয়োজন অনুযায়ী সেবা মিলছে না।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনের সঙ্গে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি হুতিদের
গত জুলাই থেকে সৌদি ভূখণ্ডে হামলা জোরদার করেছে হুতিরা। অক্টোবর মাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা বেড়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বেসামরিক বিমানবন্দর, তেল স্থাপনা ও সামরিক স্থাপনা।

সাগর-রুনি হত্যা: টাস্কফোর্স প্রধান ও প্রসিকিউটরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার অগ্রগতি জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) আগামী বছরের ২৯ এপ্রিল প্রসিকিউটর ও টাস্কফোর্সের প্রধানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ কোলোরেক্টাল রোগে আক্রান্ত। লজ্জা, সংকোচ ও অসচেতনতার কারণে অনেক রোগী চিকিৎসকের কাছে আসতে দেরি করেন, ফলে রোগ জটিল আকার ধারণ করে।

স্বাস্থ্য খাতের অর্থ ব্যয়ে সুশাসন নিশ্চিতে জোর প্রতিমন্ত্রীর
‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে নগরের শিশু স্বাস্থ্য: সংকট ও সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী শাহ ইসরাত আজমেরী।