Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৭ অক্টোবর, ২০২৬
২৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

স্বাস্থ্য খাতের অর্থ ব্যয়ে সুশাসন নিশ্চিতে জোর প্রতিমন্ত্রীর

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১৯: ২৫
স্বাস্থ্য খাতের অর্থ ব্যয়ে সুশাসন নিশ্চিতে জোর প্রতিমন্ত্রীর
রাজধানীতে এক সংলাপে স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ছবি: চরচা

স্বাস্থ্য খাতের অর্থ ব্যয়ে সুশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

Advertisement

আজ মঙ্গলবার রাজধানীর ডেইলি স্টার ভবনে এক সংলাপে তিনি বলেন, “স্বাস্থ্য খাতে আগামী ১৫ দিনে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হওয়ার কথা শুনছেন। এ বিপুল অর্থ যেন দুর্নীতি বা অপচয়ের শিকার না হয়, সে জন্য শুরু থেকেই নজরদারি প্রয়োজন।”

Advertisement
Advertisement
Advertisement

প্রতিমন্ত্রী বলেন, “শুধু রোগের ক্ষেত্রেই প্রিভেনশন ইজ বেটার দেন কিওর নয়, দুর্নীতির ক্ষেত্রেও প্রিভেনশন ইজ বেটার। দুর্নীতি হওয়ার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে থেকেই তা প্রতিরোধ করা ভালো।”

ডা. এম এ মুহিত বলেন, “সরকার এ খাতে বাজেট বাড়িয়েছে। তবে বরাদ্দের অর্থ প্রকৃত অর্থে জনগণের কাছে পৌঁছে দেওয়াই বড় চ্যালেঞ্জ। এই বাজেট যদি আগের মতো আবার দুর্নীতির ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে পড়ে, তাহলে সেটা একটা মুশকিল হবে।”

‘জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিতে নগরের শিশু স্বাস্থ্য: সংকট ও সমস্যা সমাধানে করণীয়’ শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিলড্রেন ওয়াচ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এনভায়রনমেন্টাল ইনোভেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্কের প্রধান নির্বাহী শাহ ইসরাত আজমেরী।

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীState Minister for Health

গবেষণায় দেখা যায়, ২০২৫ সালে পরিচালিত মাঠপর্যায়ের জরিপে অংশ নেওয়া বস্তির ৫৪ দশমিক ৫ শতাংশ পরিবার শিশুদের পরিবারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সদস্য হিসেবে চিহ্নিত করেছে। ১৯৯০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তাপমাত্রার প্রবণতা বিশ্লেষণে ঢাকা, রাজশাহী ও সাতক্ষীরায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা স্থায়ী হওয়ার সময়কাল বৃদ্ধির চিত্র পাওয়া গেছে। এর মধ্যে ঢাকায় দীর্ঘস্থায়ী তাপের বিস্তার ও তীব্রতা সবচেয়ে বেশি।

২০২৪ সালে জলবায়ু-সম্পর্কিত বিভিন্ন কারণে বাংলাদেশে প্রায় সাড়ে তিন কোটি শিশুর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও স্বাভাবিক বিকাশকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতি মোকাবিলায় নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা, বস্তি এলাকায় উন্নত পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা, তাপপ্রবাহের সময় ছায়াযুক্ত স্থান ও পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের সুপারিশ করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং দুর্যোগের সময় শিশুদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা ও নিরাপদ আশ্রয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন।

বিষয়: স্বাস্থ্য মন্ত্রণালয়রাজধানীস্বাস্থ্যপ্রতিমন্ত্রীসংলাপ
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

  • ২

    মানুষের ভাষা এল কীভাবে?

  • ৩

    আয়কর রিটার্ন না দিলেই কি জরিমানা দিতে হবে?

  • ৪

    বাংলাদেশে নারীদের বডি বিল্ডিংয়ে বাধা কোথায়?

  • ৫

    সিডনি বিশ্ববিদ্যালয়ে যোগ দিলেন নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

সম্পর্কিত
  • দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ কোলোরেক্টাল রোগে আক্রান্ত। লজ্জা, সংকোচ ও অসচেতনতার কারণে অনেক রোগী চিকিৎসকের কাছে আসতে দেরি করেন, ফলে রোগ জটিল আকার ধারণ করে।

  • মনোনয়ন বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এলিজা

    মনোনয়ন বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এলিজা

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পথে আর বাধা থাকছে না।

  • আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: ক্রীড়া প্রতিমন্ত্রী

    আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই: ক্রীড়া প্রতিমন্ত্রী

    আগামী শিক্ষাবর্ষে (২০২৭ সাল) চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই সংযোজন করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

  • বাণিজ্য ও বিনিয়োগসহ নানা খাতে জাপানকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    বাণিজ্য ও বিনিয়োগসহ নানা খাতে জাপানকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও মহাকাশ গবেষণা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।