স্বাস্থ্য

চিকিৎসকের দেওয়া টেস্ট রিপোর্ট দেখতেও আবার ফি!
প্রথম পরামর্শে চিকিৎসক নিজেই যদি রোগ নির্ণয়ের জন্য পরীক্ষা দেন এবং সেই পরীক্ষার রিপোর্ট না দেখা পর্যন্ত তার ক্লিনিক্যাল সিদ্ধান্ত অসম্পূর্ণ থাকে, তাহলে অতি অল্প সময়ের মধ্যে সেই রিপোর্ট দেখা কি নতুন পরামর্শ, নাকি আগের ‘পরামর্শের পরিপূর্ণতা’?

চলতি বছরে ডেঙ্গুতে ১৭৬ মৃত্যু, সেপ্টেম্বরের ১৭ দিনেই ৭৯ জন
চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত মশাবাহিত এই রোগে মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। খবর ইউএনবির। এরই মধ্যে জানুয়ারিতে দুজন, ফেব্রুয়ারিতে দুজন, মে মাসে একজন

হামে কেন গুরুতর অসুস্থতা তৈরি হচ্ছে?
হামে আক্রান্ত শিশুদের গুরুতর অসুস্থতার জন্য অপুষ্টি দায়ী বলে এক গবেষণায় উঠে এসেছে। ওই গবেষণা আরও বলছে, হামে আক্রান্ত বেশির ভাগ শিশু রোগটির টিকা পায়নি। চট্টগ্রামে হওয়া ওই গবেষণায় হাম থেকে উত্তরণে বছরব্যাপী টিকাদান চালু রাখা এবং হাম আক্রান্তদের আইসোলেশন কঠোরভাবে অনুসরণের সুপারিশও করা হয়।

এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী
চীনসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে স্বাস্থ্য খাতে সহযোগিতা আরও জোরদারে চারটি অগ্রাধিকার তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার চীনের হাইকোতে অনুষ্ঠিত বিএফএ গ্লোবাল হেল্থ ফোরাম ২০২৬ হাইকু কনফারেন্সে তিনি এসব অগ্রাধিকার তুলে ধরেন। খবর ইউএনবির।

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১৫৯, একজনের মৃত্যু
বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৩৬ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে ডেঙ্গু রোগী এত বাড়ছে কেন?
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ায় চট্টগ্রামের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আক্রান্ত হওয়ার সাথে সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বেড়েছে। বন্দরনগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্বও সহনীয় মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে।

প্লাটিলেট আসলে কেন কমে?
বাংলাদেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ যেন নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগী ও মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। অসচেতনতা এবং অপরিকল্পিত নগরায়ণ এডিস মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, যা আজ জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

হামের সংক্রমণ এখনো কেন কমছে না?
১০ মাসের সন্তানকে নিয়ে নোয়াখালীর কবিরহাট থেকে ঢাকায় এসেছেন বাবা মো. রেজাউল করিম। দেড় মাস ধরে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ভর্তি তার সন্তান আয়েশা। রেজাউলের মতো আরও অনেক অভিভাবক সন্তানদের নিয়ে ভিড় করেছেন হাসপাতালটিতে। কারও সন্তান দেড় মাস বয়সী, আবার কারও

‘আইসিইউর আগের ধাপগুলোতে কেন চিকিৎসা ব্যবস্থা থাকবে না?’
দেশে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় হাজার ছাড়িয়ে গেছে। অন্যদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় দেড় শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হাজার হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন, সুচিকিৎসা না পাওয়া এবং হয়রানির অভিযোগও পাওয়া যাচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য পরিস্থিতি আসলে কেমন?

নিরাপদ খাদ্য আইনে আগস্টে ৫০ মামলা, ১ কোটি টাকা জরিমানা আদায়
আগস্ট মাসে ঢাকা মহানগর এলাকায় ২৫টি অভিযানে ১০ লাখ টাকা জরিমানা ও ১০টি মামলা করা হয়। ঢাকা মহানগরের বাইরে দেশের বিভিন্ন জেলায় ২৯টি অভিযানে ৪৮ লাখ টাকা জরিমানা ও ৩১টি মামলা করা হয়েছে।

ঢামেকের স্বাস্থ্যকর্মীদের যাতায়াতে চালু হলো বিআরটিসি বাস সার্ভিস
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু করা হয়।

ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?
তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে ৬ শিশু মারা গেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৫৬টি শিশু। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায়

বাংলাদেশকে ২৪ লাখ ডলারের স্বাস্থ্য সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র
দেশজুড়ে মা, নবজাতক ও শিশুদের স্বাস্থ্যসেবা জোরদারে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের স্বাস্থ্য সরঞ্জাম ও উপকরণ দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্বাস্থ্যে আমরা ‘কোথায়’ যাচ্ছি?
গেল আগস্টের ১৫ তারিখ নেত্রকোনা জেলায় আমার একমাত্র ছোট বোনের ব্রেইন স্ট্রোক করে। দ্রুত জেলা সদর হাসপাতালে নেওয়ার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিউরোসায়েন্স বিভাগে রাতে ভর্তির পর সকালে আইসিইউতে স্থানান্তর করা হয়। এর কয়েক মিনিট পর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

স্বাধীনভাবে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষার দাবি ছেলেদের
বাবার স্বাধীনভাবে স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছেলেরা। একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে সরকারের কাছে প্রমাণ চেয়ে তারা অভিযোগ করেন, ইমরান খানকে আটক রাখার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করেছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তর করা যাবে কি? চ্যালেঞ্জগুলো কী?
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্রে রূপান্তর করা যাবে কি? চ্যালেঞ্জগুলো কী? একটি রাষ্ট্র কীভাবে কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়? এর মৌলিক বৈশিষ্ট্যগুলো কী? বিশ্বের কোন কোন দেশে এই ব্যবস্থা চালু আছে? আর বাংলাদেশের প্রেক্ষাপটে এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত?

ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম
অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।

ক্যানসারের চিকিৎসার বৈপ্লবিক সম্ভাবনা ও আশঙ্কা
ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটির স্বাস্থ্য যোগাযোগ গবেষক ড্যানেল ডি. বোটম্যানের দ্য কনভারসেশনে প্রকাশিত সাম্প্রতিক একটি গবেষণাধর্মী প্রবন্ধে ক্যানসারের চিকিৎসায় মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ ভ্যাকসিনের অভূতপূর্ব অগ্রগতি এবং সেই সাথে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুল তথ্যের ক্ষতিকর প্রভাব বিস্তারিতভাবে



