
ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়।
পাউরুটি অনেকেরই পছন্দ, বিশেষত সকালের নাশতায় অনেকেই এটা রাখেন। না ভেবেই প্রতিদিনই অভ্যাসবশত সকালের খাবারে এক টুকরো রুটি খেয়ে থাকেন। কিন্তু দীর্ঘমেয়াদে এটি স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলতে পারে, সেটি অনেকেরই অজানা।
প্রতিদিন পাউরুটি খাওয়ার কারণে কী হতে পাারে তা নিয়ে হোলিস্টিক হেলথ কোচ ডা. মিকি মেহতার একটি পোস্ট নিয়ে প্রতিবেদন করেছে দ্য হিন্দুস্তান টাইমস।
ডা. মিকি নিয়মিত স্বাস্থ্য ও জীবনযাপন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত তুলে ধরেন। মিড-ডে পত্রিকার তথ্য অনুযায়ী, তিনি আম্বানি পরিবারসহ শীর্ষস্থানীয় শিল্পপতি ও ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকারের মতো ব্যক্তিত্বদেরও ওয়েলনেস কোচ ছিলেন।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে মিকি বলেন, “আপনি যদি প্রতিদিন পাউরুটি খান, আপনার অন্ত্র নর্দমায় পরিণত হতে পারে।”
প্রতিদিন পাউরুটি খাওয়ার ঝুঁকি
ডা. মিকি জানান, তিনি যেসব মানুষকে সকালের নাশতার বিষয়ে জিজ্ঞেস করেছে, তাদের বেশিরভাগেরই উত্তর ছিল- “আমি চা আর রুটি খেয়েছি”, “অমলেট আর রুটি খেয়েছি”, “জ্যাম আর রুটি খেয়েছি”।
তার ভাষ্য, সবথেকে ক্ষতিকর হলো সাদা পাউরুটি। তিনি জানান, সম্প্রতি তার মেয়ের ক্ষেত্রে এক ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। হঠাৎ করে মেয়ে জানান, তার মাথা ঘুরছে ও ঝিমুনি ভাব হচ্ছে; অ্যালকোহল খাওয়ার পরে যেমন অনুভূতি হয়, তার তেমন হচ্ছে।

প্রথম দিকে বিষয়টি তেমন গুরুতর না মনে হলেও পরদিন অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষায় সব স্বাভাবিক এলেও পরে জানা যায়, তিনি প্রচুর পরিমাণে মাল্টিগ্রেইন ব্রেড খাচ্ছিলেন। এর ফলেই দেখা দেয় ‘অটো ব্রুয়ারি সিনড্রোম’।
এই অটো ব্রুয়ারি সিনড্রোম কী?
ডা, মিকি বলেন, “অটো ব্রুয়ারি সিনড্রোম এমন একটি অবস্থা, যেখানে হজম না হওয়া পাউরুটি শরীরের ভেতর ইথানল বা অ্যালকোহলে রূপান্তরিত হয়। ফলে অ্যালকোহল পান করার মতো অনুভূতি হয়।”
তার ভাষ্য, “পাউরুটি খেলে যে শুধু অটো ব্রুয়ারি সিনড্রোমের ঝুঁকিই বাড়ে তা নয়, এটি আপনাকে মেরে পর্যন্ত ফেলতে পারে। পাউরুটি টোস্ট করা হোক বা না হোক, এটি অন্ত্রকে কার্যত চেপে ধরে। তাই এটি পুরোপুরি এড়িয়ে চলা উচিত।”
সমাধান কী?
ডা.মিকির পরামর্শ, পাউরুটি খাওয়া যদি একেবারেই ছাড়তে না পারা যায়, তাহলে খুব বেশি ক্ষুধা না লাগলে বা অন্য কিছু না পেলে রুটি খাওয়া উচিত। সেইসঙ্গে খাদ্য তালিকায় ইসবগুল রাখার জন্য বলেছেন তিনি।
ডা. মিকি আরও বলেন, “ইসবগুল রাতে বা সকালে খাওয়া যেতে পারে। ফুলে ওঠা ইসবগুল অন্ত্রে ‘স্যান্ডউইচ ইফেক্ট’ তৈরি করে, যা অন্ত্র পরিষ্কার করতে সাহায্য করে এবং পাউরুটিকে বাইরে বের করে দেয়।”

ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়।

এআইয়ের যুগে সন্তানদের ফেরাতে হবে চিরচেনা মূলেই
এআই ভবিষ্যতের কর্মজগৎকে বদলে দেবে—এ বিষয়ে সন্দেহ কমই আছে। কিন্তু সেই পরিবর্তনের ভয়ে আতঙ্কিত না হয়ে বরং সন্তানদের শক্ত ভিত্তি, প্রশ্ন করার সাহস এবং অনিশ্চিত ভবিষ্যতের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলাই আজকের সবচেয়ে বড় বিনিয়োগ।

দীর্ঘায়ু বর নাকি বার্ধক্যের অভিশাপ
উন্নয়নশীল ও অনুন্নত দেশের নিম্নবিত্ত মানুষ: উন্নত দেশের নাগরিকরা উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সুযোগ পেলেও দক্ষিণ এশিয়া বা আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর গরিব মানুষরা চিকিৎসা ব্যবস্থার ব্যয়ভার বহন করতে না পেরে চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

ক্যানসার জয় আর দূরের স্বপ্ন নয়
ক্যানসার কি পুরোপুরি নির্মূল হয়েছে? উত্তর হলো, এখনো হয়নি। কিন্তু ক্যানসার মানেই যে নিশ্চিত মৃত্যু, সেই পুরনো আতঙ্ক আজ আর ধ্রুব সত্য নয়। বিজ্ঞানের হাত ধরে আজ ক্যানসার কোনো কোনো ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী ‘নিয়ন্ত্রণযোগ্য ক্রনিক রোগ’-এ পরিণত হচ্ছে।