
ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়।
স্বাস্থ্য সচেতন মানুষের কাছে ‘অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ডায়েট’ বা প্রদাহরোধী খাদ্যাভ্যাস এখন একটি বহুল আলোচিত বিষয়। এটি কেবল ওজন কমানোর কোনো সাময়িক মাধ্যম নয়, বরং দীর্ঘমেয়াদী সুস্থতার একটি বিজ্ঞানসম্মত জীবনধারা। রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে শুরু করে অকাল বার্ধক্য রোধ, সবক্ষেত্রেই এই ডায়েটের কার্যকারিতা একে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্ল্যামেশন কী?
প্রদাহ মূলত শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। যখন শরীরে কোনো আঘাত লাগে বা জীবাণু প্রবেশ করে, তখন শরীর তাকে সারাতে প্রদাহের সৃষ্টি করে। একে বলা হয় ‘অ্যাকিউট ইনফ্ল্যামেশন’। কিন্তু সমস্যা তৈরি হয় যখন এই প্রদাহ দীর্ঘস্থায়ী হয় (ক্রনিক ইনফ্ল্যামেশন)। অস্বাস্থ্যকর খাবার, অতিরিক্ত মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাব শরীরকে দীর্ঘস্থায়ী প্রদাহের দিকে ঠেলে দেয়, যা হৃদরোগ, ডায়াবেটিস ও ক্যানসারের মতো মারাত্মক রোগের মূল কারণ হয়ে দাঁড়ায়।
জনপ্রিয়তার প্রধান কারণগুলো-

এই ডায়েটে যা থাকে
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ডায়েট কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নয়, বরং স্বাস্থ্যকর খাবারের সমন্বয়। এর প্রধান উপাদানগুলো হলো-
অন্যদিকে, চিনিযুক্ত পানীয়, পরিশোধিত আটা-ময়দা, অতিরিক্ত ভাজা-পোড়া স্ন্যাকস, প্যাকেটজাত খাবার যেমন- বিস্কুট, চানাচুর, চিপস এবং প্রক্রিয়াজাত মাংস যেমন- বেকন, সালামি, সসেজ ইত্যাদি এই ডায়েটে বর্জন করা হয়।
অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ডায়েট জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো এটি কোনো ‘ক্রাশ ডায়েট’ নয়। এটি মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার একটি ভারসাম্যপূর্ণ পথ দেখায়। শুধুমাত্র ওষুধ নির্ভর না থেকে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ভেতর থেকে সুস্থ থাকার এই বৈজ্ঞানিক উপায়টিই মানুষকে দিন দিন এর প্রতি আগ্রহী করে তুলছে।
তথ্যসূত্র: হেলথলাইন, জনস হপকিন্স মেডিসিন

ঠান্ডা ভাত খেলে ওজন কমে?
ভাতসহ অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার আমাদের শরীরের প্রধান শক্তির উৎস। খাবার হজমের সময় এগুলো ভেঙে সরল শর্করায় রূপ নেয়। এর প্রয়োজনের অতিরিক্ত অংশ জমা থাকে এবং পরবর্তীতে গ্লুকোজে পরিণত হয়ে শক্তি জোগায়।

এআইয়ের যুগে সন্তানদের ফেরাতে হবে চিরচেনা মূলেই
এআই ভবিষ্যতের কর্মজগৎকে বদলে দেবে—এ বিষয়ে সন্দেহ কমই আছে। কিন্তু সেই পরিবর্তনের ভয়ে আতঙ্কিত না হয়ে বরং সন্তানদের শক্ত ভিত্তি, প্রশ্ন করার সাহস এবং অনিশ্চিত ভবিষ্যতের সাথে মানিয়ে নেওয়ার মানসিকতা গড়ে তোলাই আজকের সবচেয়ে বড় বিনিয়োগ।

দীর্ঘায়ু বর নাকি বার্ধক্যের অভিশাপ
উন্নয়নশীল ও অনুন্নত দেশের নিম্নবিত্ত মানুষ: উন্নত দেশের নাগরিকরা উন্নত চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সুযোগ পেলেও দক্ষিণ এশিয়া বা আফ্রিকার উন্নয়নশীল দেশগুলোর গরিব মানুষরা চিকিৎসা ব্যবস্থার ব্যয়ভার বহন করতে না পেরে চরম অনিশ্চয়তার মুখে পড়বে।

ক্যানসার জয় আর দূরের স্বপ্ন নয়
ক্যানসার কি পুরোপুরি নির্মূল হয়েছে? উত্তর হলো, এখনো হয়নি। কিন্তু ক্যানসার মানেই যে নিশ্চিত মৃত্যু, সেই পুরনো আতঙ্ক আজ আর ধ্রুব সত্য নয়। বিজ্ঞানের হাত ধরে আজ ক্যানসার কোনো কোনো ক্ষেত্রে একটি দীর্ঘমেয়াদী ‘নিয়ন্ত্রণযোগ্য ক্রনিক রোগ’-এ পরিণত হচ্ছে।