Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জীবনচরচা

প্রতিদিন আদা চিবোলে কী হয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১০: ৩৪
প্রতিদিন আদা চিবোলে কী হয়?

বাঙালি বাড়ির রান্না-বান্নায় অতি গুরুত্বপূর্ণ একটি উপকরণ হলো আদা। এই আদাতে রয়েছে শক্তিশালী প্রদাহনাশক ও অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। প্রতিদিন আদা চিবোলে শরীরে নানা পরিবর্তন আসতে পারে।

Advertisement

টানা ৬০ দিন আদা চিবোলে শরীরে কী ধরনের পরিবর্তন আসতে পারে সে সম্পর্কে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে লিখেছেন মহারাষ্ট্রের থানেতে অবস্থিত কিমস হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ডা. আমরিন শেখ।

এই পুষ্টিবিদ বলেন, নিয়মিত আদা চিবোনোর ফলে ধীরে ধীরে গলার জ্বালা কমে, শ্বাসনালি শিথিল হয় এবং রক্তসঞ্চালন উন্নত হয়। ৬ থেকে ৮ সপ্তাহ ধরে আদা চিবালে কাশি কমে যায়, হজমশক্তি বাড়ে এবং পেট ফাঁপার সমস্যাও হ্রাস পায়। তাছাড়া যারা মৌসুমি শ্বাসকষ্টে ভোগেন, তাদের ক্ষেত্রে আদা শ্বাসনালির ভেতরের আবরণের প্রদাহ কমাতে ও ফুসফুসের স্বস্তি বজায় রাখতে সহায়তা করে।

আদা কি শ্বাসযন্ত্রের জন্য সত্যিই উপকারী

Advertisement
Advertisement
Advertisement

ডা. আমরিন শেখ বলেছেন, হ্যাঁ, আদা শ্বাসযন্ত্রের জন্য উপকারী। তবে এটি নিয়ে খুব বেশি প্রত্যাশা রাখা উচিত নয়। কারণ আদা ওষুধের মতো সরাসরি ফুসফুসে কাজ করবে, এমন নয়। এটি ধীরে ও কোমলভাবে কাজ করে। গলার জমাট ভাব কমাতে, ঠান্ডা আবহাওয়াজনিত ও দূষণের কারণে সৃষ্ট জ্বালা উপশমে সহায়ক। এর উষ্ণ গুণ কফ ঢিলা করে, ফলে সংক্রমণের সময় কফ সহজে বের হতে পারে।

তবে হাঁপানি বা সিওপিডির মতো দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগে আদা সহায়ক হলেও, এটি কখনোই চিকিৎসকের দেওয়া ওষুধের বিকল্প নয় বলে সতর্ক করেছেন এই পুষ্টিবিদ।

প্রতিদিন সকালে ডাবের পানি খেলে কী হয়?Coconut water

প্রতিদিন আদা চিবানোর কি কোনো ক্ষতি আছে

ডা. আমরিন শেখ বলেন, সাধারণত প্রতিদিন আদা খেলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই। তবে বেশি আদা খেলে মুখে জ্বালা করতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে অ্যাসিডিটি তৈরি করতে পারে। এ ছাড়া আদা রক্তও সামান্য পাতলা করতে পারে।

এই বিশেষজ্ঞ বলেন, যারা রক্ত পাতলা করার ওষুধ নেন, বা যাদের অ্যাসিড রিফ্ল্যাক্স কিংবা গ্যাস্ট্রিসাইডের মতো সমস্যা রয়েছে, তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আদা খাওয়া শুরু করা উচিত।

কতটুকু আদা খাওয়া উচিত

আদা খাওয়ার ক্ষেত্রে পরিমাণ অবশ্যই বিবেচনা করা উচিত বলে মনে করেন ডা. আমরিন শেখ। তার পরামর্শ, প্রতিদিন এক আঙুলের সমান বা ছোট সাইজের দুই-তিন স্লাইস আদাই যথেষ্ট।

ডা.আমরিন শেখ বলেন, আদা একটি সহায়ক খাবার, এটি কোনো রোগের চূড়ান্ত চিকিৎসা নয়। এটি গলায় অস্বস্তি কমায় পাশাপাশি প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে সহায়তা করে। কিন্তু কারো যদি ঘন ঘন শ্বাসকষ্ট হয়, দীর্ঘদিন কাশি বা বুক চেপে ধরে মতো সমস্যা থাকে, তাহলে সঠিক চিকিৎসা প্রয়োজন।

এই পুষ্টিবিদের ভাষ্য, আদার মতো জীবনযাপনে সহায়ক খাবারগুলো গুরুত্বপূর্ণ হলেও সময়মতো রোগ নির্ণয় করাই ফুসফুসের জন্য সবথেকে বেশি প্রয়োজন।

বিষয়: সুস্থ জীবনজীবনধারাআদাবিশেষজ্ঞস্বাস্থ্যপরামর্শ
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।