Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৮ অক্টোবর, ২০২৬
২৮ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ | স্বত্ব © চরচা
> সংক্ষেপে

স্পেনে দুইটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৪

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৯: ১৪
স্পেনে দুইটি ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৬৪
দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার কাজ চলছে। ছবি: রয়টার্স

স্পেনের রাজধানী মাদ্রিদের দক্ষিণের একটি এলাকায় দ্রুত গতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

বিবিসির প্রকাশিত এক খবর থেকে এ তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার মাদ্রিদ এবং দক্ষিণের আনদালুসিয়াকে সংযোগকারী রেললাইনে এই দুর্ঘটনা ঘটেছে।

স্পেনের কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের আঞ্চলিক সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩৯৭ জন যাত্রী নিয়ে আসা দ্রুত গতির একটি ট্রেন উর্দা এলাকার কাছে দাঁড়িয়ে থাকা আরেকটি উচ্চ গতির ট্রেনকে ধাক্কা দেয়। দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে এক শিশুসহ ১৪৭ জন যাত্রী ছিলেন।

দ্রুতগতির ২ ট্রেনের সংঘর্ষ, স্পেনে নিহত বেড়ে ৩৯Spain-Accident

দুর্ঘটনায় ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গেছে। দুর্ঘটনাস্থলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গেছে, ট্রেনের একটি কামরা রেললাইনের উঁচু অংশে উল্টে পড়ে আছে। রেলের নিচু এবং ঢালু জমিতে দুমড়ে মুচড়ে পড়ে আছে আরও ধ্বংসাবশেষ।

এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য রক্ত দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মনিকা গার্সিয়া।

৯ মাস আগেই একই রেলরাইনে দুটি উচ্চগতির ট্রেনের মধ্যে ধাক্কা লেগেছিল স্পেনে। সেবার ৪৬ জন মারা যায়। দুটি ট্রেনই একটি সংস্থা পরিচালনা করছিল।

সেই দুর্ঘটনার পর রেলের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বাজেট বরাদ্দ নিয়ে প্রশ্ন ওঠে। সেই রেশ না কাটতেই ফের বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটল।

বিষয়: স্পেনট্রেনট্রেন দুর্ঘটনানিহতআহত
Advertisement
সর্বশেষ
  • ১

    কর্মমুখী ও কারিগরি শিক্ষায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

  • ২

    নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের

  • ৩

    ‘মিডিয়ার সামনে বলতে চাই না একটা সমস্যা আছে

  • ৪

    চুয়েটে ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

  • ৫

    প্রিজন ভ্যানে পলক শোনালেন ‘কাণ্ডারী হুঁশিয়ার’

সম্পর্কিত
  • নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের

    নারী উদ্যোক্তা গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি ব্লাস্ট ও নারীপক্ষের

    নারী উদ্যোক্তার বক্তব্যের পর স্থানীয় নেতা-কর্মীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরবর্তীতে পুলিশ তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

  • চুয়েটে ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

    চুয়েটে ৩৬ দিন পর ক্লাসে ফিরলেন শিক্ষার্থীরা

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য বদলের আন্দোলনের মধ্যেই ৩৬ দিন পর ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ক্লাস শুরু হলেও শিক্ষার্থীর সংখ্যা কম ছিল । তবে চুয়েটের অন্য ১১টি বিভাগে ক্লাস শুরু হয়নি।

  • নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার

    নাটোরে সংসদ সদস্যের ছেলেকে যুবদল থেকে বহিষ্কার, ওসি প্রত্যাহার

    হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ গত সোমবার নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

  • ৭ দিনের জন্য ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

    ৭ দিনের জন্য ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স ধর্মঘট স্থগিত

    ঢামেক হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্থায়ী পার্কিংয়ের দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে আকস্মিক ধর্মঘটের ডাক দেয় মালিক সমিতি। এতে রোগী ও তাদের স্বজনদের দুর্ভোগের আশঙ্কা তৈরি হয়, বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে।