ট্রেন

পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত
লাইনচ্যুত হবার ঘটনায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের পথে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।

রাজশাহীতে ট্রেন লাইনচ্যুত: ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, তদন্ত কমিটি গঠন
রাজশাহীর হরিয়ানের অদূরে ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ‘ট’ নম্বর বগির যন্ত্রাংশ ভে

চট্টগ্রামে টেম্পুর সাথে ধাক্কায় ভাঙলো ট্রেনের দরজা
রেলওয়ে কর্মকর্তারা জানান, ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় বিরতিহীন আন্তঃনগর ট্রেন পর্যটক এক্সপ্রেসের গোমদণ্ডী স্টেশনের রেলগেইটের কাছে আগে থেকে দাঁড়ানো টেম্পুর সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের একটি বগির দরজা ভেঙ্গে নিচে পড়ে যায়।

জয়পুরহাটে বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা যাত্রীদের
ট্রেনের পরিচালক আনোয়ার হোসেন জানান, যাত্রীবাহী একটি ট্রেনের বগির স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি দ্রুত টের পাওয়ায় একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীদের রক্ষা করা সম্ভব হয়েছে।

রেললাইনে পানি ওঠায় চবির শাটল ট্রেন চলাচল বন্ধ
টানা বর্ষণের কারণে রেললাইনে পানি জমে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার সকাল থেকে চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে কোনো ট্রেন যায়নি। ক্যাম্পাস থেকেও কোনো ট্রেন শহরের উদ্দেশ্যে ছাড়েনি।

ইতালিতে ভূমিকম্পে ভবন ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন
ইতালির সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, এটি ওই এলাকায় রেকর্ড হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। কম্পন অনুভূত হওয়ার পর কয়েকটি এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩, জীবিতদের উদ্ধারে মরিয়া অভিযান
কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত ১৩ জন নিহত হয়েছে, পাঁচজন হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ অবস্থায় রয়েছে এবং অন্তত আটজন গুরুতর আহত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন হাসপাতালে আরও কয়েক ডজন আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

জাপানের শক্তিশালী ভূমিকম্পে বিদ্যুৎ ও পরিবহন ব্যবস্থা ব্যাহত
জাপানের দক্ষিণাঞ্চলের কুমামোতো প্রিফেকচারে আজ মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে। এ ছাড়া, পরাঘাতের আশঙ্কায় অনেককে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টাস এক প্রতিবেদনে এই তথ্য জান

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২
রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

ঢাকা থেকে দীর্ঘ রেলরুট কোনটি? পঞ্চগড় না বুড়িমারী?
সাংবাদিক ও ট্রেন ভ্রমণ লেখক মাহমুদুল ইসলাম। বেশ কয়েক বছর ধরে তিনি বাংলাদেশের ট্রেন নিয়ে লেখালেখি করছেন। ট্রেন ভ্রমণ তার নেশা, ট্রেনে করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। সুযোগ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে ট্রেন ভ্রমণের। রেল নিয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ।

খিলগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু
রাজধানীর খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তন্ময় বর্মন (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন।

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু
পাঁচদিন বন্ধ থাকার পর আজ রোববার থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। লাইনের পানি নামার পর সংস্কার শেষে আজ বেলা সোয়া ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর পযর্টক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর সুন্নিয়া মাদ্রাসা থেকে শমসের পাড়া অংশ অতিক্রম করে।

চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেন চলাচল সাময়িক বন্ধ ঘোষণা
জানালিহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে গেছে জানিয়ে আনিসুর রহমান বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পানি নেমে যাওয়া পর্যন্ত এ রুটে সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

শ্যামপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
মোঃ ফারুক আরও জানান, ঘটনার বিষয়ে সিআইডির ক্রাইম সিন ইউনিটকে অবহিত করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি বিষয়টি রেলওয়ে থানা পুলিশকেও জানানো হয়েছে।

ঢাকা ফিরছে মানুষ, অফিস-আদালত খুলছে কাল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ রোববার। ছুটি শেষ হতে না হতেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে।

অনিশ্চয়তা, তবু ঈদে স্বজন ছেড়ে ঢাকায় কেন আসেন জরিনারা?
যখন লাখো মানুষ নাড়ির টানে ঢাকা ছেড়ে যাচ্ছেন, তখন একটি সম্পূর্ণ বিপরীত স্রোত এই শহরে প্রবেশ করছে। এই মানুষগুলো আসছেন আনন্দ করতে নয়—বেঁচে থাকার লড়াইয়ে। কেউ বস্তা হাতে, কেউ ধারালো চাপাতি কাঁধে, কেউ আবার অসুস্থ সন্তানকে বুকে আঁকড়ে।

ট্রেনের শিডিউল বিপর্যয়ে ঈদযাত্রায় ভোগান্তি
আজ সোমবার সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, ঈদযাত্রার তৃতীয় দিনে স্টেশনের প্রবেশমুখ থেকেই যাত্রীদের দীর্ঘ সারি। কয়েক ধাপে টিকিট যাচাই শেষে প্ল্যাটফর্মে প্রবেশ করলেও সেখানে দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে অনেককে।


