Advertisement

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

নিহত ফখরুদ্দীন বাবলু (৬০) নগরীর চকবাজার হাজী মকবুল সওদাগর লেইনের বাসিন্দা। তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

Advertisement

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার চরচাকে বলেন, “দুপুরে ষোলশহর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে নেমে দৌড়ে লাইন পার হওয়ার চেষ্টার সময় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান তার মৃত্যু হয়।”