নড়াইলে খুলনা-ঢাকা রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর তেল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মাথা, হাত ও দেহ আলাদা হয়ে গেছে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনটি নড়াইল রেলস্টেশনের আগে তুলারামপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।”