
সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা
জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুরে দাফনে বাঁধা দিচ্ছে জামায়াতের নেতারা। এছাড়াও, গোপনে লাশের গার্ড অব অনার দেওয়ার অভিযোগ তুলেছে তারা।
ইমিউনোথেরাপি ওষুধের পাশাপাশি ব্যক্তিগত এমআরএনএ ভ্যাকসিন ব্যবহার করলে ত্বকের ক্যানসার ফিরে আসার বা রোগীর মৃত্যুর ঝুঁকি ৪২ শতাংশ কমে যায়। বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেচারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
ব্রিসবেনের ‘মেটার রিসার্চ’-এর ইমিউনোথেরাপিস্ট ক্রিস্টেন র্যাডফোর্ড বলেন, “ক্যানসার চিকিৎসকদের কাছে ঝুঁকির ১০ শতাংশ হ্রাস পাওয়াকেও একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে গণ্য করা হয়।”
‘ইনটিসিমেরান’ নামের এই ব্যক্তিগত ভ্যাকসিনটি মূলত ত্বকের ক্যানসার বা মেলানোমা প্রতিরোধ করার জন্য তৈরি করা হয়নি; বরং যাদের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়েছে, তাদের ক্ষেত্রে ক্যানসার যেন পুনরায় ফিরে না আসে, তা নিশ্চিত করাই এর লক্ষ্য।
গত ২২ অক্টোবর অনলাইনে তথ্য ফাঁস হয়ে যাওয়ায় ভ্যাকসিনটির উদ্ভাবক প্রতিষ্ঠান- নিউ জার্সির ‘মার্ক’ এবং ম্যাসাচুসেটসের ‘মডার্না’ মূল ফলাফলগুলো প্রকাশ করে দেয়।
‘ইনটিসফেরান’ ট্রায়ালে মাঝারি থেকে উন্নত পর্যায়ের মেলানোমায় আক্রান্ত এক হাজার ১৩৭ জন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যারা ১৫৭টি বিভিন্ন কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন। অংশগ্রহণকারীদের দৈবচয়ন পদ্ধতিতে দুটি দলের একটিতে রাখা হয়: প্রথম দলের সদস্যরা মেলানোমার চিকিৎসায় ইতিমধ্যে ব্যবহৃত ইমিউনোথেরাপি ওষুধ ‘পেমব্রোলিজুমাব’-এর পাশাপাশি একটি বিশেষ তৈরি ভ্যাকসিন (ইনটিসফেরান) গ্রহণ করেন। আর দ্বিতীয় দলের সদস্যরা পেমব্রোলিজুমাবের সঙ্গে একটি নিষ্ক্রিয় প্লাসিবো গ্রহণ করেন।
সিডনির মেলানোমা ইনস্টিটিউট অস্ট্রেলিয়ার অনকোলজিস্ট এবং এই ট্রায়ালের প্রধান জর্জিয়ানা লং বলেন, “অংশগ্রহণকারীদের এখন পর্যন্ত প্রায় ২৫ মাস ধরে পর্যবেক্ষণ করা হয়েছে। ভ্যাকসিনটি সামগ্রিক বেঁচে থাকার হার বাড়াতে পারে কি না, তা নিশ্চিত হতে তাদের আরও কয়েক বছর ধরে পর্যবেক্ষণ করা হবে। এই চিকিৎসায় কোনো বড় ধরনের ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।”
জর্জিয়ানার মতে, প্রায় ১৫ বছর আগেও জটিল মেলানোমায় আক্রান্ত ব্যক্তিরা সাধারণত মাত্র কয়েক মাস বেঁচে থাকতেন। বর্তমানে প্রায় ৫৫ শতাংশ রোগী টার্গেটেড ড্রাগ বা ইমিউনোথেরাপির মাধ্যমে কার্যকরভাবে সুস্থ হয়ে উঠছেন।
তিনি বলেন, “ইনটিসফেরান ও পেমব্রোলিজুমাবের এই সমন্বিত চিকিৎসাটি এমন রোগীদের জন্য তৈরি করা হয়েছে, যাদের ক্ষেত্রে অস্ত্রোপচারের পরও ক্যান্সার ফিরে আসার ঝুঁকি থাকে এবং যারা কেবল ইমিউনোথেরাপিতে সাড়া দেন না।”
সিডনির সেন্টিনারি ইনস্টিটিউটের ক্যানসার জেনেটিসিস্ট জেসামি টিফেন বলেন, “ট্রায়ালের ফলাফল বেশ আশাব্যঞ্জক। তবে দুই বছরের পরবর্তী সময়ে এই চিকিৎসা কতটা কার্যকর হবে, তা কেবল সময়ই বলে দেবে।”
তিনি বলেন, “ক্যানসার কোষগুলোর একটি ধূর্ত ক্ষমতা থাকে- তারা নিজেদের মানিয়ে নিতে পারে এবং আমরা যে চিকিৎসাই প্রয়োগ করি না কেন, তা এড়িয়ে যাওয়ার পথ খুঁজে নেয়।”

সাঈদীর মামলার বাদীর দাফনে জামায়াতের বাধা
জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুরে দাফনে বাঁধা দিচ্ছে জামায়াতের নেতারা। এছাড়াও, গোপনে লাশের গার্ড অব অনার দেওয়ার অভিযোগ তুলেছে তারা।

সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের মতামত ও প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষের ভূমিকা এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। তবে

একটি শহরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন, আগামী মাসে শান্তি আলোচনা
দুই পক্ষই বলেছে, সমঝোতা সমন্বয়ের ক্ষেত্রে মেলানিয়া ট্রাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যুদ্ধ চলাকালে রাশিয়ার নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টায় সক্রিয় রয়েছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।

যুক্তরাষ্ট্রে তিন ট্যাঙ্কার ডিজেল পাঠিয়েছে রাশিয়া
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া একটি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে ডিজেলবাহী তিনটি ট্যাঙ্কার পাঠিয়েছে রাশিয়া।