বিশ্ব পোলিও দিবস উপলক্ষে পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টিতে রাজধানী ঢাকায় র্যালি করেছে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
আজ শনিবার রাজধানীর হাতিরঝিল লেক রোডে র্যালিতে নেতৃত্ব দেন রোটারি ইন্টারন্যাশনালের বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর ডা. ইশতিয়াক জামান এবং ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক রোটারি গভর্নর এ কে এম শামসুল হুদা।
এক বিজ্ঞপ্তিতে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে শিশুদের পোলিও থেকে সুরক্ষিত রাখতে রোটারি ইন্টারন্যাশনাল নিরলসভাবে কাজ করছে।