
ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু
সেমিনারে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা এবং তরুণদের গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা বাড়াতে শিক্ষার্থী, গবেষক, তথ্য পেশাজীবী ও অন্য অংশীজনের কাছ থেকে সুপারিশ সংগ্রহের সুযোগ তৈরি হবে।
পরিবেশবান্ধব ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ইস্যু করতে যাচ্ছে ব্র্যাক ব্যাংক। তিন বছর মেয়াদি এই বন্ড থেকে সংগৃহীত অর্থ নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশবান্ধব ভবন ও শিল্প খাতে জ্বালানি-দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ব্যয় করা হবে।
আজ রোববার ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য গ্রিন বন্ড অর্থায়ন নীতিমালা’ অনুসরণ করে ইস্যু হতে যাওয়া এটি দেশের প্রথম গ্রিন বন্ড। বন্ডটি ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মার্কেট অ্যাসোসিয়েশনের (আইসিএমএ) গ্রিন বন্ডের মূলনীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। বন্ডের কাঠামো সম্পর্কে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস একটি ‘সেকেন্ড-পার্টি ওপিনিয়ন’ দিয়েছে।
বন্ডটির অভিহিত মূল্য হবে ১০ লাখ টাকা। এটি করপোরেট প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ের বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রযোজ্য বিধিবিধান ও বিনিয়োগ-সংক্রান্ত শর্ত পূরণ সাপেক্ষে কোম্পানির প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ডও এতে বিনিয়োগ করা যাবে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, “এই গ্রিন বন্ড ব্র্যাক ব্যাংকের টেকসই অর্থায়নের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বাংলাদেশের পুঁজিবাজারের আরও বিকাশে এটি অর্থবহ ভূমিকা রাখবে। নির্ধারিত পরিবেশবান্ধব প্রকল্পের জন্য বিশেষভাবে মূলধন সংগ্রহের মাধ্যমে আমরা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে নবায়নযোগ্য জ্বালানি, আরও পরিবেশবান্ধব ভবন এবং শিল্পকারখানায় জ্বালানির দক্ষ ব্যবহার বাড়ানোর উদ্যোগে অর্থায়ন পেতে সহায়তা করতে চাই।”
বন্ড থেকে সংগৃহীত অর্থ জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) চারটি লক্ষ্য অর্জনে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। এগুলো হলো সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শিল্প-উদ্ভাবন ও অবকাঠামো, টেকসই নগর ও জনবসতি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা।
প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি বন্ডটির ট্রাস্টি এবং আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে।

ঢাকায় বৈশ্বিক গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা সপ্তাহ শুরু
সেমিনারে গবেষণার ফলাফল নিয়ে আলোচনা এবং তরুণদের গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা বাড়াতে শিক্ষার্থী, গবেষক, তথ্য পেশাজীবী ও অন্য অংশীজনের কাছ থেকে সুপারিশ সংগ্রহের সুযোগ তৈরি হবে।

নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করল এনআরবি ব্যাংক
বাংলাদেশে প্রথম ব্যাংক হিসেবে নন রেসিডেন্ট কনর্ভাটেবল টাকা এ্যাকাউন্ট প্রডাক্ট চালু করেছে এনআরবি ব্যাংক পিএলসি। আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এই প্রডাক্ট চালু করেন।

বাঁশখালীতে কমিউনিটি আই ক্যাম্প অনুষ্ঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতা সৃষ্টি ও পুনর্বাসন সহায়তা নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।

বিশ্ব পোলিও দিবসে ঢাকায় রোটারি ইন্টারন্যাশনালের র্যালি
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানিয়েছে, এ কর্মসূচির মাধ্যমে পোলিও নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি, শিশুদের টিকাদানে উৎসাহিত করা এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার উদ্যোগে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে শিশুদের