চট্টগ্রামের বাঁশখালীতে চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতা সৃষ্টি ও পুনর্বাসন সহায়তা নিয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।
চক্ষুসেবা ক্যাম্পে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে চট্টগ্রামের লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল।
পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকার জন্য গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন।
বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমান; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসা; লায়ন সাব্বির আহমেদ; লায়ন মাহী চৌধুরী; লায়ন আরশাদুর রহমান; লায়ন এ কে এম সালাউদ্দিন; লায়ন নুরুল আলম; লায়ন জিয়াউদ্দিন সোহেল; জেড সি ওয়ান লায়ন সাইফুল ইসলাম, লায়ন জাহাঙ্গীর আলম; লায়ন আবদুর রাজ্জাক; লায়ন এম এ আজিজ হাওলাদার; লায়ন সাইফুল ইসলাম এবং লিও আরিফুল ইসলামসহ প্রেসিডেন্ট ও সেক্রেটারিসহ লায়ন্স ও লিও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।