
সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।
অটোরিকশা চুরির অভিযোগে আটক দুই ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বরবিল ইউনিয়নের উত্তর পানাপুকুর এলাকার গিরিয়ারপাড়ে তিস্তা বৃহৎ সেচখালের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন একই উপজেলার নোহালী ইউনিয়নের বাগদোহরা গ্রামের রেজাউল ওরফে কানা (৪২) এবং কলকন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩২)।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাবুর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে তিনি বলেন, বরবিল ইউনিয়নের বাগপুর দক্ষিণপাড়ার বাসিন্দা সিদ্দিকুর রহমান সোহেল ভোরে তার অটোরিকশা রাখার ঘর থেকে শব্দ শুনতে পান। শোবার ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, কেউ একজন অটোরিকশাটি নিয়ে চলে যাচ্ছে।
এ সময় কাছের একটি মসজিদে মুসল্লিরা ফজরের নামাজ আদায় করছিলেন। সোহেলের চিৎকার শুনে কয়েকজন মুসল্লি বাইরে বেরিয়ে এসে সন্দেহভাজন চোরদের ধাওয়া করে।
তবে তাৎক্ষণিকভাবে তাদের আটক করতে না পারায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজনকে সতর্ক করা হয়। এরপর ধাওয়ায় আরও অনেকে যোগ দেয়।
ওসির বক্তব্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি সোহেলের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে সেচখালের কাছে অটোরিকশাটি ফেলে রেখে ধানখেতের মধ্য দিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় স্থানীয় লোকজন তাদের ঘিরে ধরে আটকের মারধর করে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ওসি সাবুর বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ দুটি থানায় নিয়ে যায়।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সংগীতশিল্পী আসিফের গাড়িতে গুলির ঘটনায় মামলা
রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের দুই বন্দীর হাসপাতালে মৃত্যু
মৃত ব্যক্তিরা হলেন নোয়াখালীর কবিরহাট থানার নতুন বাড়ি এলাকার সাইদুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৫৯) এবং মাদারীপুরের এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান কাজী (১৮)।

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর
গাজীপুরের টঙ্গীতে প্রথম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ক্বরিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষক মোসলেম আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওমর হায়দার এ আদেশ দেন।

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ
জুলাই আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।