অটোরিকশা

ব্যাটারিচালিত রিকশা: ফাটা বাঁশের চিপায় কি সবাই?
সোমবার সকাল থেকে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। রাস্তায় কোনো ব্যাটারিচালিত অটোরিকশা চোখে পড়ল না। রাস্তা বেশ খালি খালি। হাঁটছে সাধারণ যাত্রীরা। ওদিকে মোবাইল অ্যাপসে হুট করে বেড়ে গেল ভাড়া। পথচলতি সিএনজি অটোরিকশার চালকদের হাবেভাবেও বোঝা গেল যে, তারা অনেকটা ‘একদর’ মনোভাবে আছেন।

কেন আন্দোলনে ব্যাটারিচালিত রিকশা চালক-মালিকরা
রাজধানীতে ঢাকার প্রধান সড়ক এবং অলিগলিতে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ ছিল। সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশার চালক ও মালিকরা মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন। পরে পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

অটোরিকশার ব্যাটারির অবৈধ রিসাইক্লিং: নারী-শিশু ও বয়স্করা সবচেয়ে ঝুঁকিতে
দেশের সড়ক-মহাসড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি দাপিয়ে বেড়ানো অটোরিকশা বা ইজিবাইকের আড়ালে নীরবে চলছে এক বিপর্যয়। দেশে বর্তমানে কোনো নিবন্ধন ছাড়াই চলাচল করছে প্রায় ৪০ লাখ অটোরিকশা। এই বিপুলসংখ্যক যানের চালিকাশক্তি হিসেবে ব্যবহৃত লেড-অ্যাসিড বা সীসাযুক্ত ব্যাটারি মেয়াদ শেষে পরিণত হচ্ছে বিষাক্ত

‘রিকশা ড্রাইভারদের এত অত্যাচার কেন করছে প্রশাসন?’
অটোরিকাশার বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় পুলিশ। এসব অভিযানে আটক অটোরিকশার চালকদের কাছ থেকে টাকা নিয়ে আবার ছেড়ে দেওয়া হয়। অটোচালকদের অভিযোগ–পুলিশ একেক জায়গায় একেক হারে টাকা নেয়, কোনো রসিদো দেয় না। তাদের দাবি–অটোরিকশা তুলে দিতে হলে তুলে দিক, কিন্তু এমন হয়রানি বন্ধ হোক।

নওগাঁয় বাস ধর্মঘট অব্যাহত, যাত্রীদের ভোগান্তি
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গতকাল থেকে বাস মালিকদের সঙ্গে কয়েক দফা আলোচনা করা হয়েছে। সদর থানায় তারা একটি অভিযোগও দাখিল করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা চলমান।

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভা হতাহতদের পরিচয় জানা যায়নি।

সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় নিহত ২
চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইনের সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাটগড় রেল গেটে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে অটোরিকশাচালক আহত
রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। আজ শুক্রবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামের লুৎফুর রহমানের ছেলে। তিনি রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকা

যাত্রাবাড়ীতে অটোরিকশার গ্যারেজে গুলি করে হত্যা: ৩ আসামি রিমান্ডে
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম।

অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল দুই বছরের শিশুর
সিলেটের জিন্দাবাজার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে জিন্দাবাজার-বন্দরবাজার সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ সিলেট নগরীর খাসদবীর এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে।

ঢাকায় এত অটোরিকশা চালায় কারা?
সারাদেশের অলি-গলি থেকে রাজপথ কিংবা মহাসড়ক–সবখানেই ব্যাটারিচালিত অটোরিকশার নির্বিঘ্ন যাতায়াত। দেশের আইনে এই যান তৈরি, বিক্রি ও চালানো অপরাধ। তবে আইনের কথা কেবল কাগজে। গত তিনটি সরকার এই বাহন নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। ঢাকা শহরে দ্রুত গতির ব্যাটারিচালিত অটোরিকশার কারণে নানা

ব্যাটারিচালিত অটোরিকশায় বসছে কিউআর কোড-ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম
ব্যাটারিচালিত অটোরিকশায় কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম যুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

প্রতিবাদ করতেই পেটানো হয় পুলিশ সদস্য আলতাবকে, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
গতকাল শনিবার রাতে আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার ছোট ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

নীতিমালা করে অটোরিকশা নিয়ন্ত্রণ হবে?
রাজধানীর সড়কে এখন অন্যতম ‘সংকট’ ব্যাটারিচালিতঅটোরিকশা। রিকশাচালক, পথচারী ও গাড়ির চালকদের বচসা থেকে হাতাহাতি নিত্য চিত্র। এ চিত্র ঢাকার বাইরেও দেখা যায় প্রতিনিয়ত। আর দুর্ঘটনা তো লেগেই আছে। অটোরিকশা চালু হওয়ার পর থেকেই বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে এর নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, লাইসেন্সের আওতায় আনতে

অটোরিকশা থেকে ফেলে শিক্ষিকাকে হত্যা: ৩ আসামির ৫ দিনের রিমান্ড
রাজধানীর শেরে বাংলা নগরে ছিনতাইকারীর হ্যাচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীন (৫৬) হত্যার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সিদ্দিক আজাদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত

‘ওরে আমার মন রে বারে বারে কেন ভাইঙ্গা পড়ে’
সরওয়ার মুনসুর সিএনজিচালিত অটোরিকশা চালান। এক রকম লড়াইয়ের মধ্য দিয়ে বেঁচে থাকা এই শিল্পী সুরের প্রতি তীব্র টান থেকে বেছে নিয়েছেন গানকে। তিনি কথা বলেছেন চরচার সঙ্গে।

অটোরিকশার বিরুদ্ধে ৫ দফা দাবি
অটোরিকশার বিরুদ্ধে সমাবেশ ও মানবন্ধন করেছে ‘অ্যান্টি-অটোরিকশা মুভমেন্ট’। ২৮ আগস্ট (২০২৬) বিকেলে রাজধানীর গুলশান-২ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভিডিও: মাহিন আরাফাত

‘একটা রাজধানী শহরে এভাবে অটোরিকশা চলতে পারে না’
বাংলাদেশের নতুন সরকারের ছয় মাস পূর্ণ হয়েছে। সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ছয় মাসের কাজের মূল্যায়নের কথা বলে আসছেন। এই ছয় মাস পূর্তিকে কেন্দ্র করে মন্ত্রিসভায় রদবদল ও দায়িত্ব পুনর্বিন্যাসের আলোচনার মধ্যেই সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থ

হাজারীবাগে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
রাজধানীর হাজারীবাগে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহমান নামে (৫৫) এক চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে হাজারীবাগ থানাধীন মনেশ্বর রোডের একটি অটোরিকশার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে। গ্যারেজের মালিক মো. আরিফ মিয়া বলেন, “দুপুরে গ্যারেজে এসে অটোরিকশায় চার্জ

সৌরবিদ্যুতে চার্জ দিলে রেজিস্ট্রেশন মিলবে অটোরিকশার: শাহে আলম
ব্যাটারিচালিত রিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে রেজিস্ট্রেশন পেতে হলে এসব রিকশার ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।


