
এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।
দেশের ১৩টি সিটি কর্পোরেশনে ব্যাটারি রিকশাকে আইনি কাঠামোর আওতায় আনতে গত ২৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা ২০২৬’ জারি করে। ৩ নভেম্বর থেকে নগর ভবন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সকল আঞ্চলিক কার্যালয় থেকে ব্যাটারি রিকশা নিবন্ধনের জন্য ১০০ টাকা মূল্যের আবেদন ফরম সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক মো. আবদুস সালাম।
সরকার এই বিধিমালা জারি করার পর দেখা যাচ্ছে, ব্যাটারিচালিত রিকশা বা অটোরিকশার সঙ্গে সাধারণ পায়ে টানা রিকশা বা প্যাডেল রিকশার নিবন্ধন ফি আর নবায়ন ফি-তে আকাশ-পাতাল পার্থক্য। এ নিয়ে শঙ্কায় পড়েছেন ঢাকা শহরের বিভিন্ন অটোরিকশা গ্যারেজের মালিক ও রিকশাচালকরা।
তাছাড়া বুয়েটের ডিজাইন না মানলে ব্যাটারি রিকশার নিবন্ধন না হওয়া নিয়েও আপত্তি আছে অনেকের। এরই মধ্যে ঢাকার রাস্তায় থাকা রিকশাগুলোর তাহলে কী হবে, এ নিয়ে প্রশ্ন আছে তাদের। যাত্রীরা অবশ্য এ নীতিমালা নিয়ে সন্তুষ্টির কথাই জানাচ্ছেন।
বুয়েটের ডিজাইন মানতেই হবে
দেশের নগর অঞ্চলগুলোতে যেখানে-সেখানে, অনিয়ন্ত্রিতভাবে তৈরি হচ্ছে দুর্বল কাঠামোর ব্যাটারিচালিত রিকশা। এসব রিকশার ব্রেকিংয়ের ব্যবস্থা দুর্বল, সে কারণে দুর্ঘটনার ঝুঁকিও বেশি। গতি নিয়ন্ত্রণ করতে না পারার এই সমস্যা দূর করতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের একটি গবেষক দল নতুন নকশার ই-রিকশা উদ্ভাবন করে।
২০২৫ সালের এপ্রিলে বুয়েটের ওই নকশার গবেষণাপত্র প্রকাশিত হয়। এরপর ২০২৬ সালের ৩ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ঢাকার আফতাবনগরে এই ‘বুয়েট ডিজাইনড ই-রিকশা’র পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়। বুয়েটের মূল উদ্দেশ্য ছিল–প্রচলিত ব্যাটারিচালিত রিকশার ঝুঁকিপূর্ণ যান্ত্রিক ত্রুটি দূর করে নগরের স্বল্পগতির যাতায়াতকে নিরাপদ, ভারসাম্যপূর্ণ ও মানসম্মত কাঠামোর ভেতরে আনা।
বুয়েটের ই-রিকশা ডিজাইনের কারিগরি ও নিরাপত্তার মানদণ্ডকেই ব্যাটারি রিকশার নতুন নীতিমালায় আইনি কাঠামোর বাধ্যতামূলক শর্ত হিসেবে যুক্ত করা হয়েছে। অর্থাৎ, ফিটনেস সনদ ও সিটি কর্পোরেশনের নম্বরপ্লেট পাওয়ার জন্য দেশে চলাচল করতে থাকা কিংবা নতুন করে বানানো যেকোনো ই-রিকশার কাঠামো বুয়েটের প্রযুক্তিগত স্পেসিফিকেশন মেনেই কাঠামো প্রস্তুত করতে হবে। এছাড়াও ব্যাটারি রিকশা প্রস্তুতকারী প্রতিষ্ঠানের অনুমোদনের ক্ষেত্রেও সুপারিশ দেওয়ার লক্ষ্যে গঠিত ৭ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে বুয়েটের বিশেষজ্ঞ প্রতিনিধিকে রাখা হয়েছে, যা সারা দেশে বুয়েটের অনুমোদিত নকশা অনুযায়ী ব্যাটারি রিকশার মাননিয়ন্ত্রণ নিশ্চিত করবে।
ডিজাইন বদলাচ্ছে, বাড়ছে দাম
বুয়েটের মানদণ্ড মেনে তৈরি করা ব্যাটারি রিকশার দাম স্থানীয়ভাবে তৈরি করা ব্যাটারি রিকশার প্রায় দ্বিগুণ। বিভিন্ন প্রকল্প প্রতিবেদন থেকে জানা যায়, বুয়েটের মানদণ্ডে তৈরি করা ব্যাটারি রিকশাগুলোর দাম সর্বনিম্ন দুই লাখ টাকা হতে পারে। ব্যাটারির ধরন, মোটর, আসনসংখ্যা ও ওয়ারেন্টির ওপর নির্ভর করে প্রকৃত বাজারমূল্য হতে পারে আরও বেশি।
অন্যদিকে, স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি রিকশার দাম পড়ে ৯০ হাজার থেকে ১ লাখ ১৫ হাজার টাকার মতো। স্থানীয়ভাবে অটোরিকশা তৈরি করে–ঢাকার আদাবরের এমন একটি প্রতিষ্ঠানের সাথে কথা বলে এ দাম জানা যায়।

ফি-ও বেশি
ব্যাটারি রিকশার নতুন নীতিমালায় রিকশার ধরন অনুযায়ী নির্ধারণ করা হয়েছে লাইসেন্স নিবন্ধন ফি আর নবায়ন ফি। দুজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ব্যাটারি রিকশার নিবন্ধন ফি এককালীন ৮ হাজার টাকা। আর চারজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ব্যাটারি রিকশার ক্ষেত্রে ফি ১০ হাজার টাকা। লাইসেন্সের বার্ষিক নবায়ন ফি ধার্য করা হয়েছে যথাক্রমে ৪ হাজার টাকা ও ৫ হাজার টাকা। ফিটনেস সনদ ফি-র জন্য খরচ হবে আরও ১ হাজার টাকা।
নিবন্ধন ফি-এর মেয়াদ থাকবে পাঁচ বছর। আর একটি ব্যাটারি রিকশার সর্বোচ্চ ব্যবহারকাল বা ইকোনোমিক লাইফ নির্ধারণ করা হয়েছে ১২ বছর।
অর্থাৎ, লাইসেন্সের আবেদন করা থেকে লাইসেন্স ও সনদ পাওয়া–সব মিলিয়ে একটি দুজন যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন ব্যাটারি রিকশার পেছনে এই মুহূর্তে খরচ হবে ৯ হাজার ১০০ টাকা, চারজন যাত্রীর বহন করার মতো ব্যাটারি রিকশার ক্ষেত্রে এই খরচ আসবে ১১ হাজার ১০০ টাকা।
নবায়ন ফি-র হিসাব স্বাভাবিকভাবেই এখন আসবে না, সেটি কার্যকর হবে এক বছর পর থেকে।
তুলনা যখন পায়ে চালিত রিকশার সঙ্গে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান চরচাকে বলেন, ২০২০ সালের পর থেকে আর কোনো প্যাডেল রিকশার নিবন্ধন করা হয়নি এই সিটি কর্পোরেশনের আওতায়।
আদাবরের একটি রিকশা গ্যারেজের মালিক শাহীন আলমের সাথে কথা হয় চরচার। শাহীন জানান, একটা সময়ে তার গ্যারেজে সব প্যাডেল রিকশা ছিল। সময়ের সাথে সাথে প্যাডেল রিকশার সংখ্যা কমতে শুরু করে। এখন শাহীন আলমের গ্যারেজে সবই ব্যাটারি রিকশা।
তা প্যাডেল রিকশার ক্ষেত্রে নিবন্ধনের খরচ কেমন ছিল? শাহীন বলেন, “শেষবার যখন প্যাডেল রিকশার লাইসেন্স করেছিলাম ২০১৯ সালে, তখন খরচ ছিল মাত্র ১১০০ টাকা। আর প্রতি বছরে রিনিউ (নবায়ন) ফি দিতাম ৩০০ টাকা। এখন সরকার যেই নতুন আইন দিল, এটা আমাদের মতো গরিব মানুষের পেটে লাথি মারা ছাড়া আর কিছু না।”
লাইসেন্স করানো, নবায়ন, সনদ ফি–সব খরচ মিলিয়ে হিসাব করলে দেখা যায়, দুই আসনবিশিষ্ট একটি প্যাডেল রিকশার চেয়ে দুই আসনবিশিষ্ট ব্যাটারি রিকশার খরচ প্রায় ৭ দশমিক ২৫ গুণ বেশি। আর বার্ষিক নবায়ন ফি প্রায় ১৩ দশমিক ৩০ গুণ বেশি।
চালক-মালিকরা দেখছেন একভাবে, যাত্রীরা অন্যভাবে
পল্টন আর মতিঝিল এলাকায় ২১ বছর ধরে প্যাডেল রিকশা চালান হবিবুর রহমান। ব্যাটারি রিকশার চল শুরু হওয়ার পরেও তিনি প্যাডেল রিকশা চালানো ছাড়েননি। ব্যাটারি রিকশার নতুন নীতিমালা সম্পর্কে জানতেনও না। নীতিমালা সম্পর্কে আংশিক ধারণা দেয়ার পর হবিবুর রহমান বললেন, “আইন করে যদি রাস্তায় অটো (ব্যাটারি রিকশা) নামায়ে দেয়, তাইলে আমরা আর রাস্তায় থাকতে পারব না। আমাদেরকেও অটোই চালানো লাগবে। এত টাকা খরচ হইলে ভাড়াও নেয়া লাগবে বেশি। এত ভাড়া কী মানুষে দিবে?”
গ্যারেজ মালিক শাহীন আলমের আপত্তি নিবন্ধন আর নবায়নের খরচ আর বুয়েটের মানদণ্ড মানার বাধ্যবাধকতা নিয়ে, “এত বেশি টাকা দিয়ে আমরা বুয়েটের রিকশা কিনতে পারব না। ঢাকা শহরের লাখ লাখ সাধারণ ব্যাটারি রিকশা এখন কী করবে? কয়টা উচ্ছেদ করবে? প্যাডেল রিকশাও তো এত নাই এখন আর। লাইসেন্স করতে যেই টাকা লাগে, ওইটা দেয়াও সম্ভব না আমাদের পক্ষে। আমরা মালিক সমিতি এখনো আলোচনা করছি এই নীতিমালা নিয়ে।”
তবে ব্যাটারি রিকশার নতুন নীতিমালা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীদের অনেকেই। মতিঝিলে প্রতিদিন ব্যাটারি রিকশা চড়ে অফিস করতে আসেন ইফফাত জান্নাত। তিনি চরচাকে বলেন, “দ্রুতগতির জন্য ব্যাটারি রিকশায়ই বেশি চড়া হয়। ব্যাটারি রিকশা যদি আরও বেশি নিরাপদ করে তৈরি করা হয়, আইন মেনে চালানোর নিয়ম করা হয়–তাহলে সবাই উপকৃত হবে।”

এনভিডিয়ায় ফিরতে চান জেনসেন হুয়াং, পথে কাঁটা বোর্ড ও ওয়াশিংটন
হুয়াং ফিরতে চাইলেও তার পথটি সহজ নয়। রয়টার্স এবং সিবিএস নিউজের সূত্রগুলো বলছে, এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তাকে সিইও বা অন্য কোনো পদে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না।

‘গর্দান নামায়া দে’: র্যাপ গান ও ভিডিওতে আওয়ামীপন্থীদের অ্যাকাউন্টে সহিংসতার আহ্বান
দুপুরের পর সহিংসতা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় ছড়িয়ে পড়ে। দুপুর ২টা থেকে সন্ধ্যার মধ্যে টুঙ্গিপাড়ার কয়েকটি স্থানে উপজেলা যুবদল কার্যালয় এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়।

মানুষের চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক!
‘বার্ডব্রেইন’ শব্দটি দিয়ে বোকামি বোঝানোর প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে ক্রমেই অযৌক্তিক হয়ে উঠছে। কাকের মস্তিষ্ক আসলে প্রকৃতির তৈরি এক অত্যন্ত কার্যকর তথ্য বিশ্লেষণ ব্যবস্থা।

সরকার ও বড় করপোরেট ঋণের ওপরই ব্যাংকগুলো কেন নির্ভরশীল?
দেশের ব্যাংকগুলোর কাছ থেকে বেশি ঋণ পাচ্ছে সরকার ও দেশের বড় বড় শিল্পগ্রুপ। একদিকে বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সরকার, অন্যদিকে বড় শিল্পগ্রুপগুলো ব্যাংকঋণের বড় একটা অংশ নিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তারা ঋণ পাচ্ছেন না। কিন্তু কেন ব্যাংকগুলো এই দুই খাতের