রিকশাচালক

‘ধাওয়া’ আতঙ্কে ভবনে উঠতে গিয়ে রিকশাচালকের মৃত্যু
রাজধানীর কামরাঙ্গীরচরে ‘কেউ পিছু ধাওয়া করছে’—এমন আতঙ্কে একটি ভবনের রেলিং বেয়ে তিনতলায় ওঠার সময় পা পিছলে নিচে পড়ে হৃদয় (২৬) নামে এক রিকশাচালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কামরাঙ্গীরচরের মাদবর বাজার এলাকার ওয়ালটন গলিতে এ দুর্ঘটনা ঘটে।

ডেমরায় মাদক নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল রিকশাচালকের
রাজধানীর ডেমরায় মাদক সেবন নিয়ে বিরোধের জেরে দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রনি (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। পুলিশ আটকের আগে স্থানীয়রা ওই যুবককে গণধোলাই দেয়।

‘সুখ আল্লাহ না দিলে পামু কই?’
সকাল থেকে রাজধানীতে বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েই রিকশা চালাচ্ছেন রিকশাচালকরা। তাদের অভিযোগ, যাত্রী পাওয়া যায় না বলেই তাদের অতিরিক্ত ভাড়া দাবি করতে হয়। ভিডিও: তারিক সজীব

ময়মনসিংহে চালককে কুপিয়ে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই রাজিবকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউমার্কেটে চালককে কুপিয়ে রিকশা ছিনতাই, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে
রাজধানীর নিউমার্কেট এলাকায় ছিনতাইকারীদের হামলায় এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাকে কুপিয়ে রিকশা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

করের ধাক্কায় শৃঙ্খলায় ফিরবে ‘বাংলার টেসলা’?
সরকারের নতুন উদ্যোগ চালকদের জন্য নতুন বোঝা আর উচ্ছেদের নতুন হাতিয়ারেও পরিণত হতে পারে। আর যাত্রীদের পকেট কাটার শঙ্কা তো আছেই। তাই করের আওতা বাড়ানোর সম্ভাবনা এবং মাঠের জটিল চিত্রের মধ্যে ভারসাম্য আনা খুবই জরুরি।

কন্টেন্ট ক্রিয়েটর রিকশাচালক, ফলো করলে ভাড়ায় ডিসকাউন্ট
রিকশা চালানোর পাশাপাশি ভিডিও কন্টেন্ট তৈরি করেন মো. হুমায়ুন। তার রয়েছে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। যাত্রীরা যদি তার ফেসবুক ও ইউটিউব চ্যানেল ফলো করেন তাহলে পান ভাড়ায় ডিসকাউন্ট!

রিকশাচালক ও নিরাপত্তাকর্মীর বাগবিতণ্ডার সুযোগ নিয়েছে ‘তৃতীয় পক্ষ’
রিকশাচালকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এখনো তার কোনো খোঁজ–খবর পাওয়া যায়নি। তবে তার মৃত্যুর ঘটনাকে আমরা প্রাথমিকভাবে গুজব হিসেবে চিহ্নিত করছি।”

১০ টাকার গোলাপ হাতে আনোয়ার পাগলা শহীদ মিনারে
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরিতে অংশ নেয় সকল শ্রেণী-পেশার মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা রিকশাচালক মো. আনোয়ারের সাথে। তিনি তার রিকশা ফুল দিয়ে সাজিয়ে রওনা হয়েছেন শহীদ মিনারে, ফুলে ফুলে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে। ভিডিও: তারিক সজীব

খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় রিকশাচালক নিহত
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় মো. শাহীন (৪৮) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

হ্যামিলনের রিকশাওয়ালা
পেশায় রিকশাচালক হারিস মন্ডল শখের বসে বাঁশি বাজিয়ে যাচ্ছেন গত ২০ বছর ধরে। সারা দিন রিকশা চালিয়ে রাতে বড় ভাইয়ের কাছে শেখেন বাঁশি বাজানো। জানালেন ২০টির বেশি গানের সুর বাঁশিতে তুলতে পারেন তিনি।

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সাগর হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত গেছেন। আজ বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

‘আমাদের ভাগ্য পরিবর্তন হবে না’
শব্দদূষণ, ট্রাফিক ব্যবস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নানা বিষয় নিয়ে নিজের মতামত জানালেন ঢাকার একজন বয়স্ক রিকশাচালক। ৫ জানুয়ারি (২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

‘পেটের দায়ে চালাতে হয়’
তানিয়া আগে গৃহপরিচারিকার কাজ করতেন। এখন রাজধানীর সড়কে অটোরিকশা চালান। ছয় সদস্যের পরিবারে তিনি একাই আয় করেন। পুরানা পল্টন এলাকা থেকে ভিডিও করেছেন তারিক সজীব

‘পা চলে না, কামাই বন্ধ’
শহরের রিকশাচালকদের জীবন-সংগ্রাম এমনিতেই ভীষণ কঠিন। তারওপর বয়স বাড়লে তাদেরকে অঘোষিতভাবে আড়ালে ঠেলে দেওয়া হয়। তারা যেন হয়ে পড়েন অকেজো, গুরুত্বহীন। নানা সঙ্কটের মধ্যে থাকা এই মানুষগুলোর গল্প তুলে এনেছেন মাহিন আরাফাত।

‘কামাই কম হলেও আল্লাহর কাছে শুকরিয়া’
শহরের রিকশাচালকদের জীবন-সংগ্রাম এমনিতেই ভীষণ কঠিন। তারওপর বয়স বাড়লে তাদেরকে অঘোষিতভাবে আড়ালে ঠেলে দেওয়া হয়। তারা যেন হয়ে পড়েন অকেজো, গুরুত্বহীন।


