
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।
চরচা প্রতিবেদক

রাজধানীসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় আগামীকাল সোমবার ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশা নিয়ন্ত্রণে আনতে নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে । দুই ও চার যাত্রী বহনে সক্ষম এসব যানবাহনের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৮ হাজার ও ১০ হাজার টাকা। নিবন্ধনের এক বছর পর ফিটনেস পরীক্ষা করে নবায়ন করতে হবে।
আজ রোববার সচিবালয়ে ই-রিকশা চলাচল বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, দুই যাত্রী বহনে সক্ষম ই-রিকশার নিবন্ধন বাবদ ৮ হাজার টাকা দিতে হবে। এক বছর পর ফিটনেস যাচাই শেষে নবায়ন ফি হবে ৪ হাজার টাকা। চার যাত্রী ধারণ ক্ষমতার ই-রিকশার ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার এবং নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এসব যানবাহন সর্বোচ্চ ১২ বছর চলাচলের সুযোগ পাবে।
ই-রিকশার ফিটনেস সনদে থাকবে কিউআর কোড। সিটি করপোরেশন থেকে দেওয়া এই সনদ সংগ্রহে অতিরিক্ত এক হাজার টাকা দিতে হবে।
বিধিমালায় ই-রিকশা চালানোর ক্ষেত্রে একাধিক অপরাধ ও শাস্তিযোগ্য কর্মকাণ্ড চিহ্নিত করা হয়েছে। নিবন্ধন ছাড়া গাড়ি চালানো, নির্ধারিত গতিসীমা অতিক্রম, অতিরিক্ত যাত্রী নেওয়া, অননুমোদিত ব্যাটারি ব্যবহার এবং গাড়ির মোটর বা কাঠামোতে অনুমতি ছাড়া পরিবর্তন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নিষিদ্ধ এলাকায় ই-রিকশা চালানো, বিপজ্জনকভাবে যানবাহন পরিচালনা, যাত্রী ছাড়া মালামাল পরিবহন, ট্রাফিক সংকেত অমান্য এবং দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়াকেও অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম আরও বলেন, “ই-রিকশা তৈরিতে বুয়েট অনুমোদিত নকশা অনুসরণ বাধ্যতামূলক। বর্তমানে সড়কে চলাচলরত ই-রিকশাগুলোকেও অনুমোদিত নকশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।”
ই-রিকশার উৎপাদন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অনুমোদন প্রক্রিয়া তদারকিতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সিটি করপোরেশন, পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে কমিটিটি কাজ করবে।

বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার
এর আগে সকাল আটটার দিকে সেখানে ককটেল সদৃশ্য বস্তু দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।

রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের ঘাটতি: টিআইবি
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসনের প্রতিটি নির্দেশকে তথা স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ব্যাপক ঘাটতি বিদ্যমান। ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু: সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি
ঘূর্ণিঝড়ের কেন্দ্রের কাছাকাছি সাগর খুবই উত্তাল থাকবে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দূরবর্তী সতর্কসংকেত নম্বর ১ নামিয়ে তার পরিবর্তে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নম্বর ২ উত্তোলনের পরামর্শ দেওয়া হয়েছে।

আত্মসমর্পণের পর কারাগারে শওকত আজিজ রাসেল
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানো হয়েছে।