Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ অক্টোবর, ২০২৬
১৭ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৮: ৫০
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বজনদের ভিড়। একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছবি: ইউএনবি

কুড়িগ্রামের রৌমারীতে ব্যাটারিচালিত অটোরিকশায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত ও একজন আহত হয়েছে।

Advertisement

আজ শনিবার দুপুর ২টার দিকে রৌমারী উপজেলার সায়দাবাদ এলাকার শিবের ডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নিহতরা হলেন উপজেলার চরলাকান্দা গ্রামের প্রভাষক শহিদুল ইসলামের স্ত্রী লিপি বেগম (৪২), তার দুই সন্তান রিশাদ (১২) ও তুবা মনি (৭) এবং লিপি বেগমের বড় বোন কত্তিমারী এলাকার বাসিন্দা বাদল মিয়ার স্ত্রী শরিফা খাতুন (৫০)। নিহত আরেক ব্যক্তি হলেন অটোরিকশাটির চালক। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি

Advertisement
Advertisement
Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে যাত্রী নিয়ে অটোরিকশাটি শিবের ডাঙ্গী সড়ক দিয়ে গন্তব্যে যাচ্ছিল। পথে সায়দাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৩ প্রাণ, সবচেয়ে বেশি ঢাকায়: রোড সেফটি ফাউন্ডেশনroad-safety-foundation

পরে স্থানীয়রা সঙ্গে সঙ্গে এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে উদ্ধার করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে রৌমারী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী (ওসি) জানান, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

এদিকে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজনের এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে সায়দাবাদ ও চরলাকান্দা গ্রামে বিরাজ করছে শোকের আবহ।

বিষয়: কুড়িগ্রামরৌমারীসড়ক দুর্ঘটনানিহতআহতঅটোরিকশাব্যাটারিট্রাক
Advertisement
সর্বশেষ
  • ১

    বিশ্বব্যাংকের সঙ্গে কী চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ, কেন গুরুত্বপূর্ণ?

  • ২

    আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস টুর্নামেন্টের ৬ বিভাগে চ্যাম্পিয়ন আইইউবি

  • ৩

    ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

  • ৪

    সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা

  • ৫

    বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

সম্পর্কিত
  • ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

    ইসরায়েলি দখলদারত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

    ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করে আইরিন খান বলেন, ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে।

  • সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা

    সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে ঢাকা

    শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সৌদি সরকারের কাছ থেকে আমরা এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি।” তিনি জানান, বিস্তারিত তথ্য চেয়ে সৌদি সরকারের কাছে বাংলাদেশ চিঠি পাঠিয়েছে।

  • বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

    বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি-প্রকৌশলে আধুনিক শিক্ষা প্রদানের আহ্বান রাষ্ট্রপতির

    দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে আধুনিক ও উচ্চমানসম্পন্ন শিক্ষা প্রদানের ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে

  • ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

    ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি বলেন, “আপনাদের এখানে একটা স্লোগান আছে যে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সেই সঙ্গে যুক্ত করে বলতে চাই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আপনাদের এই অধিকার রাষ্ট্র থেকে পাওয়া, সংবিধান থেকে পাওয়া।”