
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
সংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
সিলেটের কানাইঘাটে শাহাব উদ্দিন (৩২) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শাহাব উদ্দিন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত শাহাব উদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা।
গতকাল মঙ্গলবার উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, কানাইঘাটের সুরইঘাট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে সম্প্রতি দুই চালকের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে শাহাব উদ্দিনের ওপর হামলা হয়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম চরচাকে বলেন, “প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।”

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
সংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৩ লাখের বেশি মার্কিন ভিসা বাতিল করেছে তার প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান অব্যাহত থাকার মধ্যেই ভিসা বাতিলের এই তথ্য সামনে এল।

চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের দলীয় প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির তিন সাংগঠনিক জেলা এবং অঙ্গ সংগঠনের প্রায় সাড়ে চারশ নেতা-কর্মীর সঙ্গে বৈঠকে এসব বলেন বলে চরচাকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) ও সরকারের ভেতরেও অসন্তোষ তৈরি হয়।