Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ অক্টোবর, ২০২৬
২১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬, ০৯: ৪৭
চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী। ছবি: বাসস

স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামে ‘ক্লিন ইমেজের’ মানুষদের দলীয় প্রার্থী করার বলেছেন প্রধানমন্ত্রী। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বিএনপির তিন সাংগঠনিক জেলা এবং অঙ্গ সংগঠনের প্রায় সাড়ে চারশ নেতা-কর্মীর সঙ্গে বৈঠকে এসব বলেন বলে চরচাকে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

Advertisement

এই বিএনপি নেতা বলেন, “স্থানীয় সরকার নির্বাচনে চট্টগ্রামে ক্লিন ইমেজের মানুষদের দলীয় প্রার্থী করার কথা তিনি বলেছেন। কোনো প্রার্থী নিয়ে যাতে বির্তক না হয় এ নিয়ে সতর্ক থাকতেও বলা হয়েছে। সাধারণ মানুষ যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে তা পূরণে কাজ করার কথাও উল্লেখ করেছেন। জনগণের জন্য শান্তির্পূণ বাংলাদেশ গড়তে দলের সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।”

পরিষ্কার তথ্য আছে দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রীgathering

গতকাল জে এম সেন হলে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় এ উৎসবে প্রথমবার কোন প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপ ঘুরে গেলেন। মঙ্গলবার রাতে রেডিসন ব্লু চট্টগ্রামে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত একাধিক বিএনপিনেতা চরচাকে বলেছেন, সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের নীতি নিষ্ঠতার সাথে দায়িত্ব পালনের জন্যও বলেছেন।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠকে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং এসব সাংগঠনিক এলাকার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভা সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, চট্টগ্রামের বিভিন্ন আসনের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিষয়: প্রধানমন্ত্রীস্থানীয় সরকারনির্বাচনচট্টগ্রামপ্রার্থী
Advertisement
সর্বশেষ
  • ১

    আমেরিকার গোমর ফাঁস হয়ে গেছে?

  • ২

    ‘বিজনেস বললে ভুল হবে, তাদের ছিল লুটতরাজের ব্যবস্থা’

  • ৩

    ভারতে মার্কো রুবিও: রহস্য ঘণীভূত!

  • ৪

    রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

  • ৫

    সিলেটে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

সম্পর্কিত
  • রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

    রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা

    সংকট, অতিরিক্ত রোগীর চাপ এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাবে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।

  • সিলেটে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

    সিলেটে অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা

    সিলেটের কানাইঘাটে শাহাব উদ্দিন (৩২) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শাহাব উদ্দিন পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন। অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। নিহত শাহাব উদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের বাসিন্দা।

  • ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

    ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৩ লাখের বেশি মার্কিন ভিসা বাতিল করেছে তার প্রশাসন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটিতে অভিবাসনবিরোধী ব্যাপক অভিযান অব্যাহত থাকার মধ্যেই ভিসা বাতিলের এই তথ্য সামনে এল।

  • ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

    ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

    ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) ও সরকারের ভেতরেও অসন্তোষ তৈরি হয়।